সংগৃহীত
বিনোদন

মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’

বিনোদন ডেস্ক: বাংলাদেশের প্রথমবারের মতো নির্মাণ করা হলো আইসিটি বিভাগের উদ্যোগে সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। ওয়ালটন নিবেদিত এ সিনেমাটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন।

আরও পড়ুন: দেবকে দেখে চেনার উপায় নেই

শুক্রবার (২২ সেপ্টেম্বর) কয়েক দফা মুক্তির তারিখ পরিবর্তনের পর দেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

পরিচালক দীপঙ্কর দীপন বলেছেন, বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকায় প্রদর্শিত হচ্ছে ‘অন্তর্জাল’। এটি বিশ্বব্যাপী মোট ১৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

দীপঙ্কর দীপন পরিচালিত সাইবার যুদ্ধ নিয়ে বাংলাদেশের ১ম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এ প্রসঙ্গে নির্মাতা জানান, ‘মহামারির সময়ে আমরা প্রজেক্টটা হাতে নিয়েছিলাম। সিনেমাটি পুরোপুরি দেশীয় সক্ষমতায় বানিয়েছি। এর ডিওপি, আর্ট ডিরেক্টর, টেকনিক্যাল টিম সবাই এ দেশের। তথাকথিত প্রেমের সিনেমা নয় এটা। ১ জন দর্শক সিনেমায় যে গতি ও গল্প দেখতে চান, তার পুরোটাই এখানে আছে। দর্শক লক্ষ্য করবেন আমার প্রত্যেকটা সিনেমা আলাদা ঘরানার। যেমন ১ম টা ছিল পুলিশের অ্যাকশন, পরেরটা ওয়াইল্ড লাইফ অ্যাকশন আর এটা হলো সাইবার যুদ্ধ।’

আরও পড়ুন: বিয়ের আগেই মা হচ্ছেন ঋতাভরী

তবে সিনেমার গল্পের বিষয়বস্তু জটিল নয়। দর্শকদের আশ্বস্ত করে দীপন জানান, ‘আইটি মোটেই গুরুগম্ভীর বিষয় নয়। এখানে গতি আছে। সাধারণ মানুষ যেন আইটি বা হ্যাকিং বিষয়টা সহজে বুঝতে পারেন, গল্পটি সেভাবেই সাজানো হয়েছে। বিষয়টিকে সহজ করার জন্য আমাদের কঠিন সময় পার করতে হয়েছে।’

‘অন্তর্জাল’ সিনেমায় লুমিন নামে একটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। দেশের জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখে চরিত্রটি। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নিশাদ চরিত্রে দেখা যাবে। সিনেমার গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে দেখা যাবে সুনেরাহকে। তিনি রোবট নিয়ে কাজ করেন। এ ছাড়াও বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, মাশরুর এনান (কিটো ভাই), অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা