ছবি: সংগৃহীত
বিনোদন

বিয়ের আগেই মা হচ্ছেন ঋতাভরী

বিনোদন ডেস্ক: কলকাতার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। হঠাৎ সামাজিক মাধ্যমে সুখবর দিলেন, মা হতে চলেছেন তিনি। এ খবর প্রকাশ্যে আসার পর অনেকেরই চক্ষুই চড়ক গাছ!

আরও পড়ুন: নতুন ওয়েব ফিল্মে রুনা

এর আগে বিবাহ বিচ্ছেদের পর নুসরাত জাহানের মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরও একই আলোচনা শুরু হয়েছিল। তখন প্রশ্ন উঠেছিল, অভিনেত্রীর সন্তানের বাবা কে? ঋতাভরীর এ ঘোষণার পরও উঠছে এমনই প্রশ্ন৷

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ফেসবুকে ঋতাভরী লিখেছেন, আমি ও আমার স্বামী যৌথভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে চলেছি। আপনাদের দোয়া ও ভালবাসা কাম্য।

আরও পড়ুন: জিনাত বরকতউল্লাহ আর নেই

অভিনেত্রীর এ পোস্টকে ঘিরে ঘুরে-ফিরে আসছে হাজারো প্রশ্ন। তার স্ট্যাটাসে ‘স্বামী’ শব্দটি দেখে অনেকেই বিভ্রান্ত হন। নেটিজেনদের প্রশ্ন, কখন কাকে বিয়ে করলেন ঋতাভরী?

চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সাথে সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী। সে সম্পর্ক আদৌ আছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে সবার মনে। তথাগতর সাথে প্রেম যদি না থাকে, তাহলে এ মুহূর্তে কার সাথে সম্পর্কে রয়েছেন তিনি? তাকেই কি এক ফাঁকে বিয়ে করে ফেললেন নায়িকা?

আরও পড়ুন: ডিভোর্স নিয়ে যা বললেন রাজ

এ বছরই বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে একই রকম উত্তেজনা ছড়িয়েছিল। অবশ্য পরে জানা যায়, সন্তানের জন্মের আগেই প্রেমিককে গোপনে বিয়ে করেছিলেন তিনি।

কেউ কেউ আবার ঋতাভরীর এ স্ট্যাটাসকে কোনো সিনেমার প্রচার হতে পারে বলে ধারণা করছেন। অবশ্য সে বিষয়ে মুখ খুলতে নারাজ অভিনেত্রী।

উল্লেখ্য, ‘ফাটাফাটি’ মুক্তির পর পরিচালক মীর ফলকের নতুন সিরিজের মাধ্যমে ঋতাভরীর ওটিটিতে হাতেখড়ি হতে চলেছে। এ গল্পে রাজনন্দিনী পালকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা