সংগৃহীত
বিনোদন

ডিভোর্স নিয়ে যা বললেন রাজ 

বিনোদন ডেস্ক: অবশেষে ভেঙেই গেল ঢাকাই সিনেমার তারকা পরীমনি ও শরিফুল রাজের সংসার।

গত সোমবার স্বামী রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরী। সংবাদমাধ্যমকে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: মাহফুজের নায়িকা পরীমণি

এদিকে বিষয়টি নিয়ে পরীমনি কিছু না জানালেও মুখ খুলেছেন রাজ। সংবাদমাধ্যমকে জানান তিনি এর কিছু জানেন না বলে অবহিত করেছেন। অনেকটা চমকে উঠে রাজ জানান, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। কিন্তু খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। সন্তানের কথা ভেবেই হননি আলাদা। এবার আর শেষরক্ষা হলো না। পরী-রাজের ২ পথ দুদিকেই বেঁকে গেল।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে ২০২২ সালের ১০ জানুয়ারি খবরটি প্রকাশ্যে আনেন। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন এ তারকা দম্পতি। গত বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে ছেলে রাজ্য। সন্তান জন্মের বছর খানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরির সংসার।

আরও পড়ুন: শ্রদ্ধার পোস্টে হাসির রোল

গেল মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সাথে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর তাদের বিচ্ছেদ অবধারিত হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন পরীর ঘনিষ্ঠজনরা। তবে পরী কারণ হিসেবে সেগুলো উল্লেখ করেননি বিচ্ছেদপত্রে।

এছাড়াও ডিভোর্সের কারণ হিসাবে পরী জানান, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া ও মানসিক অশান্তি। আর এজন্য ১৮ নং কলাম অনুযায়ী পরী বিবাহ বন্ধন ছিন্ন করতে চান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা