ছবি-সংগৃহীত
বিনোদন

সুখবর দিলেন পরীমণি 

বিনোদন ডেস্ক: আলোচিত চিত্রনায়িকা পরীমণি ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি রহস্যময় স্ট্যাটাস দিয়ে লেখেন, ‘কালকের (১৭ সেপ্টেম্বর) দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন! একটি… (স্বাক্ষরের ইমোজি)। আল্লাহ ভরসা।’

আরও পড়ুন: ওটিটিতে পরীমনির ‘পাফ ড্যাডি’

এরপর থেকেই ভক্তদের মনে প্রশ্নে জাগে, ব্যক্তিগত জীবনের নতুন কোনো খবর বা চমক নিয়ে হাজির হবেন কি না পরী! একদিন পরেই সেই রহস্য ফাস করে ভক্তদের সুখবর জানালেন তিনি ।

এই অভিনেত্রী নির্মাতা রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ নামে নতুন সিনেমায় যুক্ত হলেন। পরীমণি মাতৃত্বকালীন দীর্ঘ বিরতি কাটিয়ে পুরোদমে সিনেমায় ফিরলেন।

প্রসঙ্গত, ‘ডোডোর গল্প’র জন্যই দিনটি তার কাছে স্পেশাল। নায়িকা জানান, ‘অনেক সুন্দর একটি গল্পে কাজ করতে যাচ্ছি। এই দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিঃশ্বাসের সাথে মিশে আছে। এখান কার মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ ২ বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। গল্পটির জন্য ৪ মাস সময় নিয়েছি, প্রস্তুত হয়েছি।’

আরও পড়ুন: তোমার স্মৃতি আজও আমায় কাঁদায়

২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় প্রযোজক হিসেবে রয়েছে জি-সিরিজ। এর শুটিং শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে তবে পরীর সাথে ছবিতে কাকে দেখা যাবে সেটা এখনো বলা হয় নাই।

সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, সিনেমাতে একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চাই। সিনেমাটিতে প্রোটাগনিস্ট কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের একটি জার্নি দেখা যাবে। এতে ৮৭ জন শিল্পী কাজ করছেন এবং ২৫টির বেশি লোকেশনে এর দৃশ্য ধারণ হবে। আগামী ৫ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হবে।

আরও পড়ুন: ঝগড়া করি, কিন্তু থেকে যাই

জি সিরিজ-এর কর্ণধার নাজমুল হক ভূঁইয়া (খালেদ) জানিয়েছেন, সিনেমায় একজন আত্মনির্ভর সংগ্রামী মায়ের বিশ বছরের সংগ্রামকে চিত্রায়িত করা হবে। যেখানে কাজল চৌধুরীর নিরন্তর অনুসন্ধানে প্রায় বিশ বছর পর তার হারানো ছেলেকে খুঁজে পাবে।

সিনেমার চুক্তিবদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আমিরুল হক চৌধুরী, খায়রুল আলম সবুজ, শংকর শাওজাল, আহসান হাবিব নাসিম, নেওয়াজ, মনিরা মিঠু ও নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা