সংগৃহীত
বিনোদন

মাহফুজের নায়িকা পরীমণি

বিনোদন ডেস্ক: পরিচালক চয়নিকা চৌধুরী অভিনেতা মাহফুজ আহমেদ ও পরীমণিকে নিয়ে নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন। এই জুটি ১ম বারের মতো ‘চন্দ্রস্নানে এসো’ শিরোনামে এই প্রজেক্টে একসঙ্গে কাজ করবে।

আরও পড়ুন: শ্রদ্ধার পোস্টে হাসির রোল

বিষয়টি নিশ্চিত করে চয়নিকা জানান, ‘মাহফুজ ও পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ হয়েছে। গল্পটি ২ জনেই খুব পছন্দ করেছে। গল্প শুনে একেবারে চুপ হয়ে ছিল কিছুক্ষণ! তারপর সানন্দে রাজি হয়ে গেছে। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে পুরোদমে। সেটা প্রস্তুত হলেই আমরা শুটিং শিডিউল ঠিক করব।’

চয়নিকার কথায়, ‘প্রহেলিকা’ দিয়ে যে ভালোবাসা ও প্রশংসা পেয়েছি, তাতে দায়িত্ব আরও বেড়ে গেছে। সবাই বলছে, ‘প্রহেলিকা’য় যেমন টানটান উত্তেজনা ছিল, নতুন সিনেমায়ও সেই ধারাটা অব্যাহত রাখতে হবে। আত্মবিশ্বাস নিয়ে আমি বলতে পারি, ওয়েব ফিল্মটির গল্প ঠিক সেরকমই। দর্শক পুরোটা না দেখে উঠতে পারবে না।

আরও পড়ুন: অপু বিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস

‘চন্দ্রস্নানে এসো’র চিত্রনাট্য লিখছেন রায়হান খান। পরীমণি ও মাহফুজ বাদেও আর কে কে থাকছেন এই ওয়েব ফিল্মে সেটা নিশ্চিত না করলেও চয়নিকা বলেন, চলতি বছরেই সিনেমাটির কাজ শেষ করতে চান তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা