ফাইল ছবি
বিনোদন

ওমরাহ করতে গেছেন মাহি

বিনোদন ডেস্ক: পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ওমরাহ পালন করতে যাওয়ার বিষয়টা অভিনেত্রী নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এছাড়াও রবিবার (৫ মার্চ) সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্বামীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন মাহি। ছবিতে তার স্বামীকে সাদা পোশাকে এবং তাকে কালো বোরকায় দেখা যায়। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্’।

আরও পড়ুন: ব্যায়ামের ছবি দিয়ে কটাক্ষে মিমি

ওমরাহ করার কারণ জানিয়ে মাহি বলেন, একইসঙ্গে ওমরাহ করার আগে থেকে ইচ্ছা ছিল। এছাড়া কয়েক মাস পর আমার অনাগত সন্তান আসবে পৃথিবীতে। আমার ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মক্কা শরীফটা একবার দেখব। এ কারণে স্বামীকে নিয়ে ওমরাহ করতে এসেছি।

কিছুদিন আগে এ অভিনেত্রী জানিয়েছিলেন, চিকিৎসকদের ধারণা আড়াই মাস পর সন্তান ভূমিষ্ঠ হতে পারে। আপাতত সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কাঙ্ক্ষিত সেই দিনের অপেক্ষায় রয়েছেন মাহি।

আরও পড়ুন: যশের ওপর চটলেন নুসরাত!

প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগেও ওমরাহ করেছেন মাহিয়া মাহি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিয়ের কিছুদিন পরই ওমরাহ করেন তিনি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা