পুরনো ছবি
বিনোদন

কথা রাখলেন না মাহি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজের দেয়া কথা রাখেননি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে ৯০০৯টি ভোট পেয়ে হেরে যান তিনি।

আরও পড়ুন: নতুন লুকে শাবনূর

ফলাফল ঘোষণার আগে অভিনেত্রী বলেছিলেন, ফলাফল যাই হোক, ভোটের পরের দিন তিনি মাঠে শোডাউন দেবেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) তাকে কোনো শোডাউন দিতে দেখা যায়নি।

স্থানীয়রা জানান, ফলাফলের পরে মাহি তানোরের বাড়িতেই অবস্থান করছিলেন। ফলাফলের পরে তিনি বের হননি। এ দিন তাকে শোডাউন দিতেও দেখা যায়নি।

আরও পড়ুন: নির্বাচনকে উৎসব মনে হচ্ছে

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।

রাজশাহী-১ আসনে বেসরকারিভাবে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী নির্বাচিত হন। তিনি ১ লাখ ৩২ হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী মো. গোলাম রাব্বানী ৯২ হাজার ৪১৯ ভোট পেয়েছেন।

এ আসনে মাহিয়া মাহি শোচনীয়ভাবে পরাজিত হয়ে জামানত হারান। তিনি ছাড়াও আরও ৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা