ফাইল ছবি
বিনোদন

বাবা যৌন নির্যাতন করেছেন!

বিনোদন ডেস্ক: ভারতের জাতীয় মহিলা কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী খুশবু সুন্দর। সম্প্রতি এক ভয়ঙ্কর তথ্য জানালেন। তার বাবা শৈশবে তাকে যৌন নির্যাতন করেছেন বলে তিনি জানিয়েছেন।

মোজো স্টোরিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী খুশবু এসব কথা বলেন।

আরও পড়ুন: মুখ খুললেন অভিনেতা!

খুশবু সুন্দর বলেন, ‘আমার মনে হয়, যখন একটি শিশুর ওপর নির্যাতন চালানো হয়, তখন সেই ক্ষতটা তার সঙ্গে আজীবন থেকে যায়। সেটা ছেলে-মেয়ে সবার জন্যই প্রযোজ্য। স্ত্রী-সন্তানদের মারধর করা, মেয়েকে যৌন হেনস্তা করা যেন আমার বাবার জন্মগত অধিকার ছিল। আমার বয়স যখন ৮ বছর, তখন থেকে আমার ওপর যৌন অত্যাচার শুরু হয়। কিন্তু ১৫ বছর বয়সে গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করার সাহস করি।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমার একটাই ভয় ছিল, মাকে বললে আমার কথা বিশ্বাস করবেন না। কারণ আমি মাকে এমন অবস্থায় থাকতে দেখেছি, যেখানে তার বিশ্বাস অটুট ছিল। তার কাছে স্বামী ঈশ্বরতুল্য। কিন্তু আমার ১৫ বছর বয়স হওয়ার পর ঠিক করি আর না। এরপর আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করি। আমার বয়স ১৬ বছর হওয়ার আগে তিনি আমাদের ছেড়ে চলে যান।’

আরও পড়ুন: ২৬ বসন্ত পূর্ণ করলেন জাহ্নবী

প্রসঙ্গত, তামিল সিনেমার অভিনেত্রী হলেও খুশবু সুন্দর তেলেগু, মালায়ালাম, কন্নড় ও হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ২০০ সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে রাজনীতিতে সক্রিয় খুশবু। ২০২১ সালে তামিল নাড়ুর বিধানসভার ভোটেও দাঁড়ান তিনি।

সান নিউজ/আর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা