সংগৃহীত
বিনোদন

প্রথম দিনেই ‘জওয়ান’র রেকর্ড 

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তির ১ম দিনেই ভারতের সিনেমা ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেললো। সিনেমাটি একদিনেই বিশ্বব্যাপী প্রায় ১২৫ কোটি রুপি আয় করেছে। বলিউডের মুভিরিভিউজে দেওয়া তথ্যসূত্রে ছবির বক্স অফিস কালেকশনে জানা যায়।

আরও পড়ুন: ভেঙে যাচ্ছে জোনাস-সোফির সংসার

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

শুধু হিন্দি সংস্করণেই সিনেমাটি আয় করেছে মোট ৬৫ কোটি। তামিল ভাষায় আয় ৫ কোটি। তেলেগু সংস্করণে আয় ৪ কোটি। তার মানে শুধু ভারতেই ৩ টি ভাষায় আয় মোট ৭৫ কোটি।

এছাড়াও বিশ্বব্যাপী ১ম দিনে ছবিটির আয় দাঁড়াতে পারে আরও ৫০ কোটি। সব মিলিয়ে মুক্তির ১ম দিনে সিনেমাটি ১১৫-১২৫ কোটি রুপি আয় করেছে বলে ধারণা করা যাচ্ছে।

আরও পড়ুন: মমতাজের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা

এর আগে ভারতের কোনো সিনেমাই একদিনে বক্স অফিস থেকে ১০০ কোটি রুপি আয়ের ইতিহাস গড়তে পারেনি। ‘জওয়ান’ সেই সকল রেকর্ডই ভেঙে ফেললো।

শুধু ভারতে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা মুক্তির ১ম দিনে ৫৫ কোটি রুপি আয় করেছিল। দক্ষিণী ছবি ‘কেজিএফ-চ্যাপ্টার ২’-এর আয় ছিল ৫৩ কোটি ৯৫ লাখ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতের সাড়ে ৫ হাজার স্ক্রিনসহ বিশ্বের ১০ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি আফজাল হোসেন

অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। এই ১ম বার নয়নতারার বিপরীতে অভিনয় করেছেন শাহরুখ। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা গেছে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। দীপিকা পাড়ুকোন বিশেষ চরিত্রে থাকছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা