সংগৃহীত
বিনোদন

ভেঙে যাচ্ছে জোনাস-সোফির সংসার

বিনোদন ডেস্ক: ভেঙে যাচ্ছে হলিউড তারকা দম্পতি জো জোনাস ও সোফি টার্নারের সংসার।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের মায়ামির একটি আদালতে সোফির বিরুদ্ধে বিচ্ছেদের আবেদন করেছেন জোনাস।

আরও পড়ুন: তোমার স্মৃতি আজও আমায় কাঁদায়

বিচ্ছেদের আবেদনের নথিতে বলা হয়েছে, ২ জনের সম্পর্ক আর জোড়া লাগার অবস্থায় নেই। বিচ্ছেদ নিয়ে জো বা সোফির আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। সূত্র: পিপলডটকম।

ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার ‘গ্রেম অব থ্রোনস’ দিয়ে সমগ্র দুনিয়ায় ব্যাপক পরিচিতি পান। অন্যদিকে সংগীতশিল্পী ও অভিনেতা জো জোনাস। জো প্রিয়াংকা চোপড়ার স্বামী নিক জোনাসের ভাই। তরুণদের কাছে তাদের ব্যান্ড জোনাস ব্রাদার্স বেশ জনপ্রিয়।

আরও পড়ুন: মমতাজের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা

২০১৬ সালে জো ও সোফির প্রেম শুরু হয়। পরের বছরের অক্টোবরে তাদের বাগদান হয়। এই ২ তারকা ২০১৯ সালের ১ মে লাস ভেগাসে বিয়ে করেন। ৪ বছরের বিবাহিত জীবনে জো ও সোফির সংসারে২ কন্যাসন্তানের জন্ম হয়।

মার্কিন গণমাধ্যম টিএমজেড জো জোনাস ও সোফি টার্নারের বিচ্ছেদের কারণ নিয়ে দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ২ তারকার বিচ্ছেদের কারণ তাদের ব্যক্তিত্বের দূরত্ব।

আরও পড়ুন: ফারিণের ‘অসময়’ শুরু

এই ২ তারকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জো ও সোফির স্বভাব আলাদা ধরনের। জো অন্তর্মুখী, কাজের বাইরে পুরো সময় বাড়িতে কাটাতে ভালোবাসেন। অন্যদিকে সোফি আমোদপ্রিয়, সারাক্ষণ পার্টি নিয়ে ব্যস্ত থাকেন। গত কয়েক মাস মূলত জো নিজেই ছোট মেয়েকে দেখাশোনা করেছেন।

জানা যায়, বেশ কয়েক মাস আগেই জো ও সোফির সম্পর্কের ফাটল তৈরি হয়েছে, কিন্তু তখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। যখন পরে দেখলেন কিছুতেই শেষ রক্ষা হচ্ছে না, তখন ৪ বছরের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা