বিনোদন

মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস চ্যাম্পিয়ন নিহা

বিনোদন প্রতিবেদক : জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মিস্টার এন্ড মিস গ্লামার লুকস 2022 এর সিজন 2 এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। রাজধানী ঢাকার গুলশানের হোটেল দি রয়াল প্যারাডাইজে।

আরও পড়ুন: সোনু নিগমের ওপর হামলা

গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে স্টার মাল্টিমিডিয়ার আয়োজনে গ্র্যান্ড ফিনালেতে মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন বগুড়ার মেয়ে নিহা।

তিনি রাজশাহী কলেজ থেকে উদ্ভিদবিদ্যা বিভাগে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। পাশাপাশি তিনি বগুড়া শিল্পকলা একাডেমী থেকে চার বছর মেয়াদী নৃত্য বিষয়ক কোর্স কমপ্লিট করেছেন এবং পরবর্তীতে তিনি ওডিসিতে কল্পতরুতে ছিলেন এবং এর পাশাপাশি তিনি হিপহপ চর্চা করছেন।

অনুষ্ঠান শেষে নিহা বলেন, "আমাদের বর্তমান প্রজন্মের জন্য যাতে প্রতি বছর এরকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি একজন ভালো ভিজুয়াল মডেল হওয়ার পাশাপাশি রেম্প মডেলিং নিয়ে কাজ করতে চাই এবং কর্পোরেট জীবনেও ভালো করতে চাই|" নিহা আরো বলেন উনি সার্বিকভাবে দেশের উন্নয়নে সর্বোত্তম ভূমিকা রাখতে চান এবং তার কাজের মানের মাধ্যমে দেশে এবং বিদেশে সুনাম অর্জন করতে চান এবং নাচের প্রতি তার যে প্যাশনটা আছে এটাও তিনি ধরে রাখতে চান।

আরও পড়ুন: অরিজিৎ বাংলা ভাষা ভীষণ ভালোবাসেন

মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস ২০২২ এর সিজন টুতে কোরিওগ্রাফিতে ছিলেন জনপ্রিয় স্টাইলিস্ট এবং কোরিওগ্রাফার রাকিব বাবু। উদীয়মান উপস্থাপক সাকিব দীপ্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা, অভিনেতা জাহিদ হোসেন শোভন এবং ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন| ডান্স পরিচালনায় ছিলেন ফ্লাই ডান্স কিংডমের ফ্লাই ফারুক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা