বিনোদন

অল্প বয়সের কারণে ভুল করেছি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরি। পোরামন ও দহন সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি।

আরও পড়ুন: শহীদের রক্ত বৃথা যেতে পারে না

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প বয়সের কারনে তিনি যে ভুল করেছেন তার জন্য ক্ষমা চেয়েছেন এই অভিনেত্রী। বিকেলে নিজ ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এই কথা বলেন তিনি।

স্ট্যাটাসে পূজা চেরি লিখেছেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।’

ফেসবুক স্টাটাসের শুরুতেই তিনি লিখেছেন, আমি পূজা চেরি। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে প্রকাশ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে।

এরপর তিনি লেখেন, আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ। তবে সেই ভুলটা কি তা পরিষ্কার করেননি এই নায়িকা।

আরও পড়ুন: পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৬

তবে গেলো এক বছর সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ছিলেন তিনি। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনে সমালোচনার মুখে পড়েন। এরপর বেশ কিছুদিন মিডিয়ার আড়ালেই ছিলেন এই নায়িকা।

এছাড়া জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন রটে এবং ব্যক্তিগত মনোমালিন্যের কারণে জাজ থেকে বেরিয়ে আসেন পূজা। অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সিনেমা করলেও সেগুলো দিয়ে পূজা নজর কাড়তে পারেননি, বরং সমালোচিত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, এ কারণেই পূজা আবারও জাজে ফিরতে চাইছেন। জাজ থেকে বেরিয়ে আসা যে ভুল সিদ্ধান্ত ছিল সেটি বুঝতে পেরে অনুশোচনায় ভুগছেন এই নায়িকা।

আরও পড়ুন: ঘোষণা ছাড়াই ইউক্রেন সফরে জো বাইডেন

প্রসঙ্গত, মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরী। প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মুক্তি পায়। প্রথম তিন সিনেমা দিয়ে বেশ প্রশংসিত ও আলোচিত হয়েছিলেন পূজা চেরী।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা