বিনোদন

ট্রলের মুখে শাহরুখের স্ত্রী

বিনোদন ডেস্ক : অভিনয় জগতে পা না রাখলেও নিয়মিতই চর্চায় থাকেন বলিউড কিং শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করে ট্রলের মুখে পড়লেন তিনি।

আরও পড়ুন : বিমানে হার্ট অ্যাটাকে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

কিছুদিন আগে দুবাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গৌরী।

গেটি ইমেজের পক্ষ থেকে সেই অনুষ্ঠানে তোলা গৌরীর একটি ছবি পোস্ট করা হয়েছে। একই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেও আপলোড করেন তিনি। দুটি ছবির মধ্যে পার্থক্য স্পষ্ট বোঝা যাচ্ছে। ইনস্টাগ্রামে গৌরীর পোস্ট করা ছবিতে শাহরুখ ঘরনিকে আরও ফর্সা, মোহনীয় ত্বক, চোখগুলো বেশ বড় এবং বেশ গাঢ় দেখাচ্ছে। অনেকেই ছবিটির সমালোচনা করেন।

আরও পড়ুন : কাজের জন্য এসব করতে পারব না

এক ব্যক্তির প্রশ্ন, ‘সেলেবদের কী দরকার নিজের ছবিকে আরও সুন্দর করে ছবি সম্পাদনা করার?’ কেউ লিখেছেন, ‘বুড়ি বয়সে বাচ্চা সাজার চেষ্টা করছে।’

আবার কেউ লিখেছেন, ‘এরা ভগবানের দেওয়া রূপ-রঙে সন্তুষ্ট নয়।’

আরও পড়ুন : মারা গেলেন আলিফ লায়লার ‘সিনবাদ’

অবশ্য অনেক অনুরাগীরা তাদের প্রিয় তারকার এসব সমালোচনার জবাবও দিয়েছেন।

এক ভক্ত উত্তরে বলেন, সবাই নিজের ছবিতে ফিল্টার ব্যবহার করে। সবাই ছবি এডিট করে। এটা স্বাভাবিক ব্যাপার।

আরও পড়ুন : কাজের জন্য এসব করতে পারব না

আটলান্টিস হোটেলের লঞ্চ ইভেন্টে কালো থাই-স্লিট গাউনে লেন্সবন্দি হয়েছেন গৌরী।

প্রসঙ্গত, নামিদামি তারকা, শিল্পপতিদের ঘর, অফিসের ইন্টেরিয়র ডিজাইন করেন ভারতের অন্যতম অন্দরসজ্জা শিল্পী গৌরী খান । বলিউডের ‘পাওয়ার কাপল’ শাহরুখ-গৌরী সন্তানদের নিয়ে প্রায় তিন দশক ধরে সুখের সংসার উপভোগ করছেন।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা