বিনোদন

কাজের জন্য এসব করতে পারব না

বিনোদন ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী নার্গিস ফাখরি বলিউড থেকে অনেকটাই হারিয়ে গেছেন। অবশেষে এর পেছনে আসল কারণ জানালেন অভিনেত্রী।

আরও পড়ুন : অপুর কথায় চটেছেন বুবলী!

রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, ইমরান হাশমির মতো অভিনেতাদের সাথে কাজ করার পরও তিনি বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে জায়গা করতে পারেননি।

সুযোগের অভাব, না কি সুযোগ পেয়েও কাজ করেননি- এর উত্তরে অভিনেত্রী বলেন, ‘অনেকেই যোগ্যতমের ঊর্ধ্বতন নীতিতে বিশ্বাস করেন, কিন্তু আমি এমন মানুষ নই যে কাজের জন্য সব কিছু করতে প্রস্তুত। নিজের মানসিক শান্তির জন্য আমি তা করব না।’

বলিউডে যৌন হেনস্তার সম্মুখীন হয়েছেন কিনা এমন প্রশ্নে নার্গিস জানান, ‘আমি সৌভাগ্যবতী যে, আমার সাথে ভীষণ খারাপ কোনো কিছু ঘটেনি। তবে অনেকেই অনেক রকম ইঙ্গিত করেছিলেন।

আরও পড়ুন: অন্য ঘরে গেলেও স্বামীকে বলে যাই!

নিজেকে এসবের থেকে দূরে রাখতেই পছন্দ করেন বলে জানান এই নায়িকা।

তিনি বলেন, ‘সে ক্ষেত্রে আমি সীমারেখা টানতে জানি।’

এর আগেও গ্ল্যামার জগতে যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন অনেক অভিনেত্রী। ‘মিটু’ কাণ্ডেও নাম জড়িয়েছে একাধিক ছবি নির্মাতার।

আরও পড়ুন: নায়িকার চরিত্রে আইটেম গার্ল নোরা

প্রসঙ্গত, ‘রকস্টার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় নার্গিসের। প্রথম ছবিতেই দর্শক সমাদৃত হয়েছিলেন তিনি। পরে ‘ম্যায় তেরা হিরো’, ‘অজ়হর’-এর মতো ছবিতেও কাজ করেছেন নার্গিস।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা