ছবি : সংগৃহিত
বিনোদন

নায়িকার চরিত্রে আইটেম গার্ল নোরা

বিনোদন ডেস্ক : ভারতের আইটেম গার্ল নোরা ফাতেহি। একের পর এক হিট আইটেম সং এ দুর্দান্ত নাচ প্রদর্শনের মাধ্যমে মাতিয়ে চলেছেন দর্শকদের। তবে বর্তমানে তাঁর অভিনয় মন জয় করেছে অনেকেরই। এবার সিনেমায় মূল নায়িকার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন : মারা গেলেন আলিফ লায়লার ‘সিনবাদ’

বিভিন্ন সূত্রে, ‘মডগাঁও এক্সপ্রেস’ নামের একটি সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন নোরা। এ প্রসঙ্গে নোরা বলেন, শুধু নাচ দিয়ে নয়, অভিনয় দিয়েও দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিতে চাই।

অভিনেত্রী বলেন, আমি অভিনয়টাও যে পারি, সেটাও সবাইকে দেখাতে চাই। সেই সঙ্গে অভিনয়ের জন্য নিজের হিন্দি ভাষা আরও ভালোভাবে আয়ত্ত করেছি। এবার মূল নায়িকা হিসেবে বড় পর্দায় কাজ করতে যাচ্ছি আমি।

আরও পড়ুন : জীবন মানে যুদ্ধ, বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে

তিনি আরও বলেন, চলতি বছর আমার আরও দু-তিনটি ছবির ঘোষণা আসবে। সেগুলোতেও ছবির মূল চরিত্রে অভিনয় করব আমি।

কমেডি ঘরানার এ সিনেমাটি বলিউড নায়ক ও চিত্রনির্মাতা ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট থেকে নির্মিত হবে। ‘মডগাঁও এক্সপ্রেস’ নির্মাণ করবেন নায়ক কুনাল খেমু। সবকিছু ঠিকঠাক থাকলে এ ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হবে কুনালের।

আরও পড়ুন : সতর্ক করলেন বুবলী

প্রসঙ্গত, নোরা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন, অবিনাশ তিওয়ারি, প্রতীক গান্ধী ও দিব্যেন্দু শর্মা। এ বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানা গেছে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা