শবনম বুবলী
বিনোদন

বুবলীর সুখবর!

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। এবার ভক্তদের সুখবর দিলেন এ অভিনেত্রী।

আরও পড়ুন: ভিন্ন চরিত্রে সামান্থা!

কিছুদিন আগে শেষ করেছেন ‘প্রহেলিকা’ নামে একটি সিনেমার শুটিং। এটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এ সিনেমার মাধ্যমে বুবলী প্রথমবার জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে। মাহফুজেরও এর মাধ্যমে দীর্ঘদিন পর কাজে ফেরা।

অন্যদিকে সম্প্রতি একটি নতুন সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। নাম ‘তুমি যেখানে আমি সেখানে’। সিনেমাটি নির্মাণ করবেন দেবাশীষ বিশ্বাস।

তবে এ সিনেমায় বুবলীর বিপরীতে কে থাকবেন তা নিশ্চিত করা হয়নি এখনো। নির্মাতা কয়েকজনকেই তার পছন্দের তালিকায় রেখেছেন।

বুবলী বলেন, অভিনয়কে ভালোবেসে সব ছেড়েছি। তাই এ মাধ্যমেই সময়টুকু ব্যয় করতে চাই। নিজেকে ব্যস্ত রাখতে চাই। সেটাই করছি এখন। হাতে যে কাজ রয়েছে সবগুলো সিনেমার গল্প এবং আমার চরিত্র দারুণ। মুক্তির পর দর্শক নিরাশ হবেন না এটা বলতে পারি।

আরও পড়ুন: ‘ডিলিট’-এ যুক্ত হলেন মৌ

এদিকে বুবলী আজ একটি অনুষ্ঠানে সেরা নায়িকা হিসাবে পুরস্কার নেবেন বলে জানা গেছে। এটাই তার বছরের প্রথম স্বীকৃতি। ভাষার মাসে এমন স্বীকৃতি পেয়ে তিনিও তৃপ্ত বলে জানিয়েছেন। এটি বুবলী ভক্তদের জন্য সুখবরই বটে।

প্রসঙ্গত, শবনম ইয়াসমিন বুবলি হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা। তিনি বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীনশিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা