সামান্থা রুথ প্রভু
বিনোদন

ভিন্ন চরিত্রে সামান্থা!

সান নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার অভিনীত বেশ কিছু সিনেমা হয়েছে ব্যবসা সফল। সামান্থার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। এটি একটি ইতিহাস নির্ভর তেলেগু সিনেমা।

আরও পড়ুন: মাঝরাতে থানায় শ্রাবন্তী!

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমা পাড়ায় বেশ গুঞ্জন উঠেছে এই সিনেমায় অভিনয়ের জন্য কত টাকা নিয়েছেন সামান্থা।

গত ৯ জানুয়ারি ‘শকুন্তলম’ সিনেমার ট্রেইলার মুক্তি পায়। এর পর ভূয়সী প্রশংসা কুড়ান সামান্থা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির জন্য সামান্থা ৭ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন। আরো কয়েকটি সূত্র বলছেন, ‘শকুন্তলম’ সিনেমার জন্য ১৫০ দিন বরাদ্ধ দিয়েছিলেন সামান্থা। আর এজন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি।

আরও পড়ুন: আত্মবিশ্বাসটা অত্যন্ত জরুরি

আবার অনেকের দাবি, সামান্থা সিনেমাটির জন্য পারিশ্রমিক চেয়েছিলেনই আড়াই কোটি রুপি, আর সেটাই নিয়েছেন তিনি।

সামান্থার পারিশ্রমিক প্রসঙ্গে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছিল, সামান্থা দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয়। প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন ৩-৫ কোটি রুপি।

এক প্রতিবেদনে জানা যায়, ‘শকুন্তলম’ সিনেমা সামান্থাকে আরো খ্যাতি এনে দেবে এই বিশ্বাসে তিনি স্বেচ্ছায় পারিশ্রমিক কিছুটা কম নিয়েছেন। তিনি সর্বনিম্ন ৩ কোটি রুপি পারিশ্রমিক থেকে ৫০ লাখ রুপি কমিয়ে আড়াই কোটি রুপি নিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২১ লাখ টাকার বেশি।

সিনেমায় অভিনয় প্রসঙ্গে সামন্থা বলেছিলেন, জীবনে যতই সংগ্রামের মুখোমুখি হই না কেন, কখনো একটি জিনিস বদলাবে না। আর তা হলো চলচ্চিত্র। আমি চলচ্চিত্রকে যতটা ভালোবাসা দিয়েছি, চলচ্চিত্রও আমাকে ততটা ফিরিয়ে দিয়েছে।

আরও পড়ুন: রুক্মিণীকে কটাক্ষ করলেন শ্রীলেখা!

অভিনেত্রী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘শকুন্তলম’ এই ভালোবাসা বহু গুণে বাড়িয়ে দেবে। পাশাপাশি সিনেমাটির পরিচালককে ধন্যবাদ জানিয়ে সামান্থা বলেছিলেন, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ এই চরিত্রের জন্য গুনাশেখর স্যার আমাকে বেছে নিয়েছেন।

‘শকুন্তলম’ সিনেমাটি মহাকবি কালিদাসের একটি জনপ্রিয় নাটক শকুন্তলা অবলম্বনে নির্মিত। ছবিটিতে শকুন্তলার ভূমিকায় সামন্থা এবং পুরু রাজবংশের রাজা দুষ্যন্ত চরিত্রে দেব মোহন অভিনয় করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা