বিনোদন

এমন জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবান

সান নিউজ ডেস্ক: নব্বই দশকের তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। তাদের অভিষেক হয় ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে। এই জুটির অধিকাংশ চলচ্চিত্র ব্যবসাসফল।

আরও পড়ুন: শাকিব খানের পাশে সব সময় আছি

আবার বাস্তব জীবনেও তারা সফল জুটি। অভিনয় করতে গিয়ে প্রেম, তারপর দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই মেয়ে রয়েছে। এই তারকা দম্পতি চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। এখন সংসার নিয়েই ব্যস্ত তারা।

আজ শনিবার (২৯ অক্টোবর) শাবনাজের জন্মদিন। বিশেষ এই দিনটিতে শুভেচ্ছায় ভাসছেন এই নন্দিত নায়িকা।

আরও পড়ুন: ক্যাটরিনা কোনো কাজই পারে না

তাকে শুভেচ্ছা জানিয়ে নাঈম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুজনের একটি ছবি পোষ্ট করে লিখেন, ‘শাবনাজকে জন্মদিনের শুভেচ্ছা।তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবান। আল্লাহ তোমাকে সর্বদা সুস্বাস্থ্য এবং হেদায়েত দান করুন।’

‘চাঁদনী’ সিনেমা পর ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেন এই জুটি। অভিনয় ক্যারিয়ারে তারা জুটি বেঁধে ২১টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনীত শেষ চলচ্চিত্রের নাম ‘ঘরে ঘরে যুদ্ধ’। ১৯৯৪ সালে মুক্তি পায় এটি। নাঈম-শাবনাজ পর্দা থেকে হারিয়ে গেলেও দর্শকের হৃদয়ে এখনো অমলিন।

আরও পড়ুন: গান শুনিয়ে ক্যাটকে ঘুম পাড়ান ভিকি

গত ঈদে শাবনাজ ও নাঈমের দুই মেয়ে মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বাটার বিজ্ঞাপনে দেখা যায় তাদের।

মাহাদিয়া বেশ ভালো গান করেন। বেশ কিছু গান সোশ্যাল মিডিয়াতে সাড়াও ফেলেছে। বাবা-মা অভিনয় করে মানুষের মন জয় করেছেন। মেয়ে মাহদিয়া মানুষের মন জয় করতে চান গান গেয়ে। অন্যদিকে নামিরা অনেকটা শান্ত ও চুপচাপ স্বভাবের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা