সংগৃহীত
বিনোদন

৩০ বছর একসঙ্গে 

বিনোদন ডেস্ক: ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নব্বই দশকে ঝড় তুলেছিলেন নাঈম-শাবনাজ। দর্শক দারুণভাবে এ জুটিকে গ্রহণ করেছিল। ১৯৯৪ সালের ৫ অক্টোবর পর্দার গণ্ডি পেরিয়ে ভালোবেসে বিয়ে করেন তারা। সাফল্যের চূড়ায় থাকতেই চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে সরে যান তারা। দীর্ঘ ৩০ বছর ধরে একই ছাদের নিচে বাস করছেন এই তারকা দম্পতি।

আরও পড়ুন: বাঁধনের বলিউডে অভিষেক

বৃহস্পতিবার (৫ অক্টোবর) তাদের বিবাহিত জীবনের ২৯ বছর পেরিয়ে ৩০ বছর শুরু। ভালোবেসে পথচলার ৩ দশক শুরু হলো দুজনের। বিশেষ এই দিনটি ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন তারা- এমনটাই জানালেন শাবনাজ।

অভিনেত্রীর কথায়, আলহামদুলিল্লাহ। কত দুষ্টু-মিষ্টি-ঝগড়া আর মান-অভিমানের পালা শেষ করে ৩ দশক পার করে দিলাম। আমরা আরও দুষ্টু-মিষ্টি ঝগড়া করতে চাই। জীবনের বাকি সময়গুলোতেও এভাবেই ভালোবেসে যেতে চাই।

আরও পড়ুন: ওয়েস্টার্ন লুকে জয়া

সর্বশেষ এই জুটি অভিনয় করেন ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায়। নাঈম সর্বশেষ ‘মেয়েরাও মাস্তান’ ও শাবনাজ ‘ডাক্তার বাড়ি’ সিনেমায় অভিনয় করেন। বর্তমানে ২ জনই তাদের মেয়েদের দেখাশোনার পাশাপাশি টাঙ্গাইলের গ্রামের বাড়িতে সময় কাটান। মায়ের সূত্রে টাঙ্গাইলের করটিয়া জমিদারবাড়ির সন্তান নাঈম এখন সেখানেই ব্যবসা করছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা