ছবি-সংগৃহীত
বিনোদন

বিয়ে করলেন উরফি 

বিনোদন ডেস্ক : ভারতের আলোচিত-সমালোচিত ও বিতর্কিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : দুই আসন চান মাহি

উরফি সামাজিক মাধ্যমে প্রতিনিয়তই চর্চায় থাকেন। তবে এবার বিয়ের খবরে আলোচনায় আসলেন তিনি। ইতমধ্যে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার বেশ কয়েকটি ছবি।

যেখানে বিয়ের সাজে ১ যুবকের সাথে বসে আছেন তিনি।

ঐ ছবিগুলোতে দেখা যায়, সামনে যজ্ঞকুণ্ড, আর তাতে আগুন জ্বলছে পাশাপাশি মন্ত্র বলে চলেছেন পুরোহিত। উরফির মাথায় ঘোমটা দেওয়া হাত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির হাতে। সেখানে প্রথমে ফুল, পরে লাল রঙের কিছু দেখা যাচ্ছে। এতেই মনে করা হচ্ছে, ঘরোয়াভাবেই গোপনে বিয়ে করে ফেললেন এই মডেল।

আরও পড়ুন : বোরকা পরবেন অপু

তিনি এখন পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি। ছবিগুলো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের ধারণা, হিন্দু ধর্মের কাউকেই বিয়ে করেছেন উরফি।

তিনি হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে নজর কাড়েন। সেসব এখন অতীত তার।

বর্তমানে তিনি উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়েছেন। প্রতিনিয়তই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ছবি ও ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : মিলিয়ে দেওয়ার কি কেউ নেই

উল্ল্যেখ, পোশাকের কারণে নানা ঝামেলায় পড়লেও কোনকিছুতে পাত্তাই দেননি তিনি। এমনকি অদ্ভুত সব পোশাকের কারণে ধর্ষণ ও খুনের হুমকিও পেয়েছেন এ তারকা।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা