ছবি-সংগৃহীত
বিনোদন

যা পরেছেন, তা-ই খাচ্ছেন!

বিনোদন ডেস্ক : ভারতের বিতর্কিত ও আলোচিত টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ। উদ্ভট পোশাক আর উদ্ভট কর্মকাণ্ডের কারণে নিয়মিত চর্চায় থাকেন। কখনো ক্যান্ডি ফ্লস, কখনো তালা চাবি, কখনো দড়ি, আবার কখনো টয়লেট পেপার দিয়ে নিজের পোশাক তৈরি করেন উরফি।

তবে এবার সবাইকে চমকে এক আজব ড্রেস বানিয়েছেন এই অভিনেত্রী। পরেছেন বাবলগামের টপ। মুখে নিয়ে চিবোচ্ছেনও তা-ই। টপ থেকে ছিঁড়ে ছিঁড়ে মুখে পুরছেন গাম। সেই ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। লোকে বলছেন, ‘জিনিয়াস’!

আরও পড়ুন : মাদক মামলা স্থগিত চেয়ে আবেদন

যেকোনো উপকরণ দিয়ে উরফির পোশাক বানিয়ে ফেলার দক্ষতাকে অনেকেই প্রশংসার চোখে দেখেন। বাবলগাম দিয়ে বানানো উরফির নতুন গোলাপি টপও পছন্দ হল অনুরাগীদের। ধূসর রঙের ঢিলে প্যান্টের ওপর সেই টপ পরে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন উরফি নিজেই।

উরফির মাথায় যে কোন দিন কী ফন্দি চাপে, তা আগে থেকে টের পাওয়া মুশকিল। কিছুদিন আগেও ব্লেড, সেফটিপিন, তারপরে কাঠের ক্লিপ, যে কোন কিছু দিয়ে পোশাক বানিয়ে তিনি লেন্স বন্দী হয়েছেন। আবার মাঝে মধ্যে গায়ের উপর সেলোটেপ, ডাস্টবিনের প্লাস্টিককেও বেছে নেন, তার পোশাক বানানোর কাজে।

আরও পড়ুন : ‘পাপারাজ্জি’র মাকে নালিশ

উরফির উপস্থিতি মানেই চমক। প্রকাশ্যে এলেই আলোকচিত্রীরা ছেঁকে ধরেন এই পোশাক শৌখিনীকে। কথাও যা বলেন, তাতেও সংবাদের শিরোনাম কেড়ে নেন তারকা। একবার সাংবাদিকদের বলেছিলেন, ‘তোমাদের কথা ভেবেই কোথাও বেশি দিনের জন্য বেড়াতে যাই না। তিন মাস আমায় না পেলে খবর করবে কী নিয়ে?’

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে উরফিকে দেখামাত্রই সেলফি তোলার হিড়িক পড়ে গিয়েছিল অনুরাগীদের মধ্যে। শোরগোল থামিয়ে দেন উরফি নিজেই। উরফি বলেন, ‘সেলফি তুলব, আগে পয়সা বের করো।’ টাকা না দিলে একটিও সেলফি নয়। অবশ্য মজার ছলেই কথাটি বলেছিলেন তিনি।

আরও পড়ুন : জ্যাকলিনের জন্য সুকেশের চমক

প্রসঙ্গত, ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেন উরফি জাভেদ। গানের ভিডিওতেও দেখা গেছে তাকে। তবে জনপ্রিয় হন ‘বিগ বস’-এর মতো রিয়েলিটি শোয়ে অংশ নেওয়ার পরই। ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়-তে শিবানী ভাটিয়ার চরিত্রে ও কসৌটি জিন্দেগি কে-তে তানিশা চক্রবর্তীর চরিত্রেও অভিনয় করেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা