সংগৃহীত ছবি
বিনোদন

বক্স অফিস কাঁপাচ্ছে মার্কো

বিনোদন ডেস্ক: আকাশে বাতাসে তখন শুধু ‘পুষ্পা ২’ ছবির প্রশংসা। পুষ্পাকে টক্কর দেওয়ার মতো সিনেমা বুঝি ভারতবর্ষে আর হবে না- এমনটা যখন ভাবছিলেন সবাই তখনই মুক্তি পায় উন্নি মুকুন্দনের অ্যাকশন থ্রিলার মুভি ‘মার্কো’। আর মুক্তি পেয়েই চ্যালেঞ্জ করে বসলো পুষ্পাকে। মুক্তির ১ম ৩ দিনের আয় দিয়ে ‘পুষ্পা ২’ ছবিকে পরাজিতও করেছিল সিনেমাটি।

আরও পড়ুন: যুক্তরাজ্য যেতে পারলেন না নিপুণ

২০ ডিসেম্বর মুক্তি পেয়েই মালয়লাম ছবিটি প্রেক্ষাগৃহে মাত্র ৩ দিনেই বাজেটের ৩০ কোটি রুপি উশুল করে ফেলেছিল।

মুক্তির ৩ সপ্তাহ শেষ করেও বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে ‘মার্কো’। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিলক অনুযায়ী, ২১ দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় হয় ৯৬.৭৫ কোটি রুপি। এই আয়ের ৩১.৬ কোটি এসেছে বিদেশি বাজার থেকে।

সর্বশেষ তথ্যমতে, শুক্রবার ২২তম দিনের আয়ে ছবিটি সবমিলিয়ে আরও কোটি খানেক রুপি আয় করেছে। যার ফলে সিনেমাটি ভারতে মোট আয় করেছে ৫৭.৫৫ কোটি। এরমধ্যে মালয়ালাম ভাষায় সবচেয়ে বেশি আয় করেছে ৪০.৫৪ কোটি। হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে ১০.৭ কোটি। বাকি আয় এসেছে তেলেগু এবং তামিল ভার্সন থেকে। আগামী ২-৩ দিনের মধ্যেই ‘মার্কো’ ১০০ কোটি রুপির ক্লাবে যোগ দেবে।

এতে করে ২০২৫ সালে প্রথম মালয়ালাম ছবি হিসেবে বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁতে চলেছে ‘মার্কো’। সেইসঙ্গে ২০২৪ সালের সর্বশেষ মেগাহিট মালয়ালম ছবি হিসেবেও নাম লেখাতে যাচ্ছে ছবিটি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা