সংগৃহীত
বিনোদন

বাঁধনের বলিউডে অভিষেক 

বিনোদন ডেস্ক: শোবিজের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, ইতোমধ্যে নিজের অভিনয় দিয়ে ছুঁয়েছেন দর্শকদের হৃদয়। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও নাম লেখালেন তিনি।

আরও পড়ুন: ওয়েস্টার্ন লুকে জয়া

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় বাঁধনের প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’।

‘ওমকারা’ ও ‘হায়দার’ খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ ছবিটি নির্মাণ করেছেন। যেখানে অভিনেত্রী টাবু, আশীষ বিদ্যার্থী ও আলি ফজলের মতো নামকরা বলিউড তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

বাঁধন একজন বাংলাদেশির ভূমিকায় অভিনয় করেছেন। ছোট্ট একটি চরিত্র। এ প্রসঙ্গে তার ভাষ্য, খুব ছোট একটা ক্যারেক্টার করেছি আমি। সিনেমাটি মুক্তির পরই বিস্তারিত বোঝা যাবে। তবে এটা বলে রাখি, আমি ‘খুফিয়া’য় বাংলাদেশি মেয়ের চরিত্র করেছি। এ জন্যই তারা বাংলাদেশ থেকে অভিনেত্রী খুঁজেছেন ও নিয়েছেন।

আরও পড়ুন: অভিশাপ দিলেন মাহি

গত মাসে প্রকাশিত হয়েছে এই সিনেমাটির ট্রেলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ট্রেলারে একাধিকবার দেখা যায় নায়িকাকে। যেখানে ভক্তদের নজর কেড়েছে তার লুক।

সবশেষে, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ও অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘খুফিয়া’। নির্মাতা বিশাল ভরদ্বাজ জানিয়েছিলেন, ‘এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার ঘরাণার ছবি। ভারতীয় চলচ্চিত্রে এ মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি’।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা