বিনোদন

অভিশাপ দিলেন মাহি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো প্রতি পুষে থাকা মনের ক্ষোভ, ঘৃণা প্রকাশ করলেন এই অভিনেত্রী। সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, দুইজন মানুষকে তিনি কখনোই ক্ষমা করবেন না। মৃত্যুর আগ পর্যন্ত তাদের কঠিন পরিণতি দেখতে চাইবেন।

আরও পড়ুন : বিয়ে করলেন উরফি

মাহি স্ট্যাটাসে বলেন, ‘আমি কোনোদিন কাউকে সজ্ঞানে অভিশাপ দিইনি। সবসময় আমার শত্রুদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চেয়েছি। বিনিময়ে শত্রুদের খুব করুণ পরিণতি দেখেছি। আলহামদুলিল্লাহ। কিন্তু এই তাবৎ দুনিয়াতে দুইটা প্রাণী আছে যারা দেখতে অবিকল মানুষের মতোই; তাদের জন্য আমার অন্তর ভরা অভিশাপ।’

শেষ সেজদায়ও আল্লাহর কাছে ওই দুই ব্যক্তির কঠিন পরিণতি দেখতে চাইবেন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। তার কথায়, ‘এই ছোট্ট জীবনে আমার কোনো একটা ভালো কাজ আল্লাহ যদি কবুল করে থাকেন, তাহলে সেই ভালো কাজের বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু পর্যন্ত শেষ সেজদাতেও আমি ওই দুজনের কঠিন পরিণতি দেখতে চাইব। আমি জানি, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দেবেন না। যারা অন্যের হক নষ্ট করে জায়নামাজে আল্লাহকে খোঁজেন, তারা আর যাই হোক আল্লাহকে পাবেন না।’

আরও পড়ুন : দুই আসন চান মাহি

মাহি শেষটা করেছেন এভাবে- লেখাটা টাইমলাইনে রেখে দিলাম। যেদিন তাদের কঠিন পরিণতি দেখবো সেদিন লেখাটা আবার শেয়ার করবো।

প্রসঙ্গত, প্রথম সন্তান জন্মের পর আপাতত স্বামী-সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন মাহিয়া মাহি। খুব শীঘ্রই মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ডার্ক ওয়ার্ল্ড’ নামের একটি সিনেমা দিয়ে কাজে ফিরবেন তিনি। এটি নির্মাণ করবেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা