সংগৃহীত
জাতীয়

কারাগার থেকে মুক্তি পেলেন মাহি

নিজস্ব প্রতিবেদক : আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি জামিনে মুক্তি পাওয়ার পর গাজীপুর জেলা কারাগার থেকে বের হয়েছেন।

আরও পড়ুন : শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় মোদি

শনিবার (১৮ মার্চ) রাত ৭টা ৫০ মিনিটে কারাগার থেকে বের হন মাহি।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুল করিম বলেন, মাহিয়া মাহির জামিনের কাগজপত্র সন্ধ্যায় কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেলে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। পরে কারাগারের গেটে উপস্থিত মানুষদের ভিড় ঠেলে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে গাড়িতে করে মাহিয়া মাহি কারাগার এলাকা ত্যাগ করেন।

আরও পড়ুন : দেখতে ভদ্রলোক, অন্তরে বিষ

মুক্তির পর মাহি উপস্থিত সাংবাদিকদের জানান, রাতেই ফারিশতা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করবেন তিনি।

এর আগে, সকাল ১১টার দিকে মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অন্তঃসত্ত্বা হওয়ায় তার রিমান্ড মঞ্জুর করা হয়নি।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উদ্বোধন

এরপর বিকেলে মাহির আইনজীবী জামিনের আবেদন করলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তা মঞ্জুর করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা