পূর্ণিমা
বিনোদন

সুসংবাদ দিলেন পূর্ণিমা!

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। ইনস্টাগ্রামে বেশ সরব তিনি। ২০১৫ সাল থেকে এই মাধ্যমটিতে অ্যাকাউন্ড রয়েছে তার। প্রায় দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় চমৎকার করেছেন তিনি।

আরও পড়ুন: ইমরান হাশমিকে পাথর নিক্ষেপ!

কয়েক দিন আগেই ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ৩০ লাখ পূর্ণ হয়েছে তার। এ জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে অভিনেত্রী ফেসবুকে ভেরিফায়েড পেজে মায়াবী হাসির ঝরঝরা কয়েকটি ছবি পোস্ট করেছেন।

ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, কোনো সমুদ্রসৈকতে বসে আছেন তিনি। পরনে কালো টি-শার্ট আর চোখে কালো চশমা। টি-শার্টের ওপরে বাদামি রঙ করা স্ট্রেট চুলগুলো মেলে দিয়েছেন। আর হালকা গোলাপি লিপস্টিকে মাখা ঠোঁটের মুচকি হাসিতে মুগ্ধতা ছড়াচ্ছেন এ নায়িকা।

অভিনেত্রী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, জীবন একটি অলৌকিক। আমরা প্রতিটি শ্বাস উপহার হিসেবে গ্রহণ করি।

আরও পড়ুন: যদি পাশে থাকতেন

প্রসঙ্গত, পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভাল হতে দিল না (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে এফ আই মানিক পরিচালিত অপরাধ-নাট্যধর্মী লাল দরিয়া (২০০২), মতিউর রহমান পানু পরিচালিত প্রণয়ধর্মী মনের মাঝে তুমি (২০০৩), চাষী নজরুল ইসলাম পরিচালিত যুদ্ধভিত্তিক মেঘের পরে মেঘ (২০০৪) ও নাট্যধর্মী সুভা, এবং এস এ হক অলিক পরিচালিত প্রণয়ধর্মী হৃদয়ের কথা (২০০৬) ও আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)। পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের বিপরীতে। রিয়াজের বিপরীতেই ২৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা