আবু হেনা রনি
বিনোদন

রনির অবস্থা আগের চেয়ে ভালো

সান নিউজ ডেস্ক: শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ড. সামন্ত লাল সেন বলেছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে।

আরও পড়ুন: তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

সোমবার (১৯ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ড. সামন্ত লাল সেন সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আবু হেনা রনি ও জিল্লুর রহমান আগের চেয়ে ভালো আছেন। খুব বেশি খারাপ এটাও বলা যাবে না। তবে দগ্ধ রোগী যতদিন পর্যন্ত হাসপাতাল থেকে বাড়ি না ফিরবেন ততদিন শঙ্কামুক্ত বলা যাবে না। তারপরও ঘটনার পর থেকে তাদের অবস্থা এখন অনেকটাই ভালো এবং তারা যেন আরও দ্রুত সুস্থ হতে পারেন সেজন্য কিছু ব্যবস্থাও আমরা গ্রহণ করেছি।

এদিকে, আহতদের দেখতে হাসপাতালে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেলো ইমাম-মুয়াজ্জিনের

আহতদের দেখে বেরিয়ে যাওয়ার সময় ড. বেনজির আহমেদ সাংবাদিকদের বলেন, তারা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন। আমি আবু হেনা রনির সঙ্গে কথা বলেছি। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। তাদের দুজনেরই মানসিক শক্তি প্রশংসনীয়। আমাদের বিশ্বাস তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাদের জন্য আমাদের দিক থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সাংবাদিকদের প্রশ্ন তিনি বলেন, দুর্ঘটনা কখনও বলে আসে না। গাজীপুরে যে ঘটনা ঘটেছে সেটিও একটি দুর্ঘটনা। তারপরও আমরা এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছি। পাশাপাশি তদন্ত যেন দ্রুত ও নিরপেক্ষতার সঙ্গে শেষ করা হয় সেজন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এরে পেছনে যদি কোনো কারণ থাকে তাও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

আরও পড়ুন: টাইফুনের আঘাতে লন্ডভন্ড উপকূল

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর গাজীপুরে পুলিশ লাইন্স মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানের উদ্বোধনের সময় বেলুন বিস্ফোরণে রনিসহ পাঁচ জন দগ্ধ হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা