মাহিয়া মাহি
বিনোদন

মেয়ে হলে নাম রাখব ফারিশতা

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। কদিন আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন তিনি। ফলে আপাতত অনাগত সন্তানের কথা ভেবে নিজেকে বিশ্রামে রাখছেন তিনি। মাহির এমন সুসংবাদে আনন্দের বন্যা বইছে তার পরিবারেও।

আরও পড়ুন: স্বপ্নের মতো জীবন কাটাচ্ছি

মাহি বলেন, আমার যদি মেয়ে হয় তাহলে নাম রাখব ফারিশতা। আর ছেলে হলে এখনো নাম ঠিক করিনি। কারণ আমি জানি আমার মেয়েই হবে। ইনশাআল্লাহ!

মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’র ট্রেলার মুক্তি উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মা হওয়া প্রসঙ্গে কথাগুলো বলেন তিনি।

মাহি বলেন, ‘আমি মা হতে যাচ্ছি, এটা আনন্দের খবর। আমরা আনন্দের খবর কেন লুকিয়ে রাখি তা জানি না। আমার কাছে মনে হয়েছে, এতো বড় সুখবর লুকিয়ে রাখা ঠিক হবে না। তবে বাসার সবাই বলেছিল, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এ বিষয়ে কথা বলা যায় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে, না বলে দেই।’

তিনি আরও যোগ করেন, ‘মা হতে যাওয়ার অনুভূতির কথা বলে বোঝানো সম্ভব নয়। প্রথম তো! তবে আম্মু, আব্বু এবং ওর (স্বামী রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে।’

আরও পড়ুন: সুন্দরীরা পুরুষের হার্ট অ্যাটাকের কারণ!

‘ফারিশতা’ নামে মাহি ও তার স্বাী রাকিব সরকারের একটি রেস্টুরেন্ট আছে। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার এগিয়ে তেলিপাড়া বাজারে নায়িকার ওই রেস্টুরেন্টটি। চলতি বছরের প্রথম রমজানে এটি চালু করেন তিনি। এবার সেই ‘ফারিশতা’র নামেই মেয়ের নাম রাখার কথা জানালেন নায়িকা।

এর আগে ২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালের ২৪ মে মাহি জানান, তারা আর একসঙ্গে থাকছেন না, তাদের বিবাহবিচ্ছেদ ঘটেছে। ত‌বে এ সংসা‌রে তা‌দের কো‌নো সন্তান নেই।

গত বছরের ১৩ সে‌প্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে ভালোবেসে বিয়ে করেন মাহি। দুই মাস আ‌গে মা হ‌তে যাওয়ার খবর জান‌তে পা‌রেন মা‌হি। এ দম্প‌তির এ‌টি প্রথম সন্তান

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা