নুসরাত ফারিয়া
বিনোদন

নুসরাত ফারিয়ার সুখবর!

সান নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ‘জিরো ফিগার আইকন’ নুসরাত ফারিয়া। দুই বাংলায় তার পরিচিতি রয়েছে। ‘পটাকা’ ,‘আমি চাই থাকতে’, ও ‘হাবিবি’ গান গেয়ে ভালোই দর্শকপ্রিয়তা পান তিনি। এরই ধারাবাহিকতায় এবার নতুন আরেকটি গান নিয়ে আসছেন এই চিত্রনায়িকা।

আরও পড়ুন: তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তার অভিনীত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ প্রচারণায় হাজির হন নুসরাত ফারিয়া। সেইখানেই এ সুখবর দেন তিনি।

তিনি বলেন, ইনশাআল্লাহ, এ বছর আসছে আমার নতুন আরও একটা গান। আমার আসলে এক বছর লেগে যাই একটা গান তৈরি করতে। কারণ, আগের কাজটা থেকে এই কাজটা ভালো না হলে এতো কষ্ট করে লাভ কী?

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। এটি বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর সিনেমা। আগামী ২৩ সেপ্টেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক প্রমুখ।

প্রসঙ্গত, নুসরাত ফারিয়া ছিলেন উপস্থাপক। তবে এখন পুরোদস্তুর নায়িকা। গত কয়েক বছরে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তার সমস্ত ব্যস্ততা এখন রূপালি দুনিয়া ঘিরেই। তবে এর ফাঁকে গানও করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা