কেট উইন্সলেট
বিনোদন

আহত হয়ে হাসপাতালে কেট

সান নিউজ ডেস্ক: টাইটানিক সিনেমার রোজ চরিত্রের জন্য বিখ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট। এবার ক্রোয়েশিয়ায় শুটিং করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

আরও পড়ুন: ইমরান হাশমিকে পাথর নিক্ষেপ!

ব্রিটিশ পত্রিকা মিররের খবরে বলা হয়, কেট শুটিংয়ের সময় পা পিছলে পড়ে যান। পরে তাকে তড়িঘড়ি করে কাছের হাসপাতালে ভর্তি করা হয়।

ক্রোয়েশিয়ায় ঐতিহাসিক ছবি ‘লি’র শুটিং চলছিল। ছবিতে লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। লি এককালে ‘ভোগ’ পত্রিকার মডেল ছিলেন। পরে চিত্র সাংবাদিকের চাকরি নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পত্রিকার হয়ে বহু ছবি তোলেন।

ছবিটি পরিচালনা করছেন এলেন কুরাস। কেট ছাড়াও ছবিতে রয়েছেন জুড ল, মারিয়ন কোটিলার্ড, জশ ও’কনর।

আরও পড়ুন: নুসরাত ফারিয়ার সুখবর!

প্রসঙ্গত, কেট এলিজাবেথ উইন্সলেট একজন হলিউড অভিনেত্রী এবং অনিয়মিত গায়িকা। নিজ পেশাজীবনে বিভিন্ন রকম চরিত্রে রূপদানের জন্য তিনি সুপরিচিত, বিশেষ করে কিছু চলচ্চিত্রে তার অভিনয়শৈলী সমালোচকদের দৃষ্টিতে সংবর্ধিত হয়েছিলো। যেমন: সেন্স এন্ড সেন্সসিবিলিটি-তে মারিয়ান ড্যাশউড, টাইটানিক এ রোজ ডুয়েটবুকেটর, ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড-এ ক্লিমেনটাইন ক্রুজিনস্কি, লিটল চিলড্রেন-এ সারাহ পিয়ারস্, রেভ্যুলশনারি রোড-এ এপ্রিল হুইলার এবং দ্য রিডার-এ হ্যানা শিমিট্জ চরিত্রে অভিনয়ের জন্য।

উইন্সলেট ছয়বার অ্যাকাডেমি পুরস্কার-এর জন্য মনোনীত হয়েছেন এবং দ্য রিডার-এ অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে অ্যাকাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম এন্ড টেলিভিশন আর্টস (বাফটা) এবং হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন থেকেও পুরস্কার পেয়েছেন।

সেই সাথে তিনি একবার এমির জন্যও মনোনীত হয়েছিলেন। তার বাইশ বছর বয়সে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ অভিনেত্রী, যিনি দুটো অস্কার মনোনয়ন পেয়েছেন। তেত্রিশ বছর বয়সে তিনি হন সর্বকনিষ্ঠ অভিনয়শিল্পী যিনি লিঙ্গ নির্বিশেষে ছয়বার অস্কার মনোনয়ন পেয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা