বিনোদন

নুসরাত-মিমিরা লুটেপুটে খাচ্ছেন (ভিডিও)

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রেতাসুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর এক মন্তব্যে রীতিমতো ঝড় বইছে রাজনীতিতে। তার দাবি, তৃণমূলে থাকা উমা সরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরাত, নেপাল সিংহ, সন্দীপ সিংহ এবং উত্তরা সিংহের মতো নেতা-নেত্রী ‘লুটেপুটে খাচ্ছেন’।

আরও পড়ুন: ট্রাকচাপায় এএসআই নিহত

এই বিস্ফোরক মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। প্রতিমন্ত্রীর এমনই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বসুরহাটের সংসদ সদস্য টালিউড সেনসেশন নুসরাত জাহান। মেদিনীপুরের বিধায়ক অভিনেত্রী জুনও ছেড়ে কথা বলেননি।

রাজ্যের প্রতিমন্ত্রী আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীরা খারাপ লোককে ভাল বলছেন, ভাল লোককে খারাপ। এভাবে তো দল করা যায় না। প্রয়োজনে সামাজিক আন্দোলন করতে হবে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে ৬০ কোটির বেশি আক্রান্ত

সূত্রের খবর, এই ভিডিও ভাইরাল হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই ভিডিওটি যায়। জানা গিয়েছে, তার নির্দেশেই শোকজ করা হয়েছে। সেই পত্রে লেখা হয়, রাজ্যের একাধিক মন্ত্রী, নেতাকে অপমান করা হয়েছে। ৭ দিনের মধ্যে এই মন্তব্যের জবাব দিন।

এদিকে, ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী তথা শালবনি কেন্দ্রের তিন বারের বিধায়ক শ্রীকান্ত মাহাতোর এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়ের ঘটনার পর ক্ষমাও চেয়েছেন শ্রীকান্ত। এমনটাই দাবি তৃণমূল জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতির।

আরও পড়ুন: আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিছিন্নভাবে কারও কিছু বলার থাকতেই পারে। নেতৃত্ব সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেন। এর পরিপ্রেক্ষিতে আর কোনও বক্তব্য থাকলে নেতৃত্বকেই বলা উচিত। এমন মন্তব্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। দল অনুমোদন করেন না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা