খোলামেলা পোশাকে প্রকাশ্যে হারনাজ
বিনোদন

খোলামেলা পোশাকে হারনাজ

বিনোদন ডেস্ক : বলিউডের বেহেনজি খ্যাত সুস্মিতা সেন ও লারা দত্তের পর ৩য় ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছেন হারনাজ সান্ধু। গত বছরের ডিসেম্বর মাসে এ মুকুট জেতেন তিনি। এরপর বিশ্বভ্রমণে ছিলেন ।

আরও পড়ুন : বিএনপি জোটে নেই জামায়াত

শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ ভ্রমণ শেষে ভারতীয় বিউটি কুইন নিজ দেশে ফিরেছেন।

হারনাজ সান্ধু এ সপ্তাহে তার উত্তরসূরি মিস ডিভা ইউনিভার্স ২০২২ এর মুকুট পরাতে প্রস্তুত। ডিভা ৭১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাবেন।

এদিকে, ভারতে ফেরার পর প্রথম ফটোশুট করেছেন হারনাজ। কালো পোশাকে বেশ ঝলমলে দেখাচ্ছে হারনাজকে। তার কালো ডিপ-নেক গাউনের এ ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন।

আরও পড়ুন : নেপাল ও ভারতের সাথে চুক্তিতে ঢাকা

ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন হারনাজ সান্ধুকে। ২২ বছর বয়সী এ মডেল খোলামেলা মেজাজে ছবি তুলেছেন।

‘মিস ইউনিভার্স ২০২১’ হরনাজ সান্ধু জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন। সেলিয়াক ডিজিজে আক্রান্ত হওয়ার কারণে অস্বাভাবিক হারে ওজন বাড়ছিল তার।

এক অনুষ্ঠানে গিয়ে নিজেই এ রোগের কথা জানিয়েছিলেন মিস ইউনিভার্স। তবে সেই সমস্যা বেশ ভালোভাবেই কাটিয়ে উঠছেন হারনাজ সান্ধু।

আরও পড়ুন : নেপাল ও ভারতের সাথে চুক্তিতে ঢাকা

প্রসঙ্গত, হারনাজ কৌর সান্ধু পাঞ্জাবের গুরুদাসপুর জেলার বাটালা শহরের নিকটবর্তী কোহালি গ্রামে ২০০০ সালের ৩ মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম প্রিয়তমাল সিং সান্ধু এবং মাতার নাম রাবিন্দার কৌর সান্ধু।

হারনাজের বাবা একজন রিয়েল্টার এবং মা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। হারনুর নামে তার এক বড় ভাই রয়েছে। সান্ধু শিখ পরিবারে বেড়ে উঠেন, আর তার বাবা জাঠ বংশোদ্ভূত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা