ছবি: সংগৃহীত
বিনোদন

সহধর্মিনীর সাথে ‘দৌড়’-এ মোশাররফ করিম

সান নিউজ ডেস্ক : এবার ঈদ উপলক্ষে অনলাইন সিরিজে আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের নতুন ওয়েব সিরিজ দৌড়। এই প্রথমবারের মতো কোনও সিরিজে মোশাররফের বিপরীতে অভিনয় করছেন তার বাস্তব জীবনে সহধর্মিনী রোবেনা রেজা।

আরও পড়ুন: বিরল সেঞ্চুরির দ্বারপ্রান্তে সাগর-রুনি!

ভারতীয় ওটিটি প্ল্যাটফরম হইচই-এর ব্যানারে দৌড় শিরোনামে নতুন একটি ওয়েব সিরিজ। রায়হান খানের পরিচালনায় এরইমধ্যে এ সিরিজের দু’দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম।

ওয়েব সিরিজ গল্পটি এমন, এতে ব্যক্তিগত জীবনে ভীষণ সংসারী ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। এই ব্যবসায়ীর প্রায় বিস্মৃত একটি অন্ধকার অতীত রয়েছে।

সকালবেলা জরুরি কাজে বের হতে গিয়ে রুহুল আমিন জানতে পারে, তার গাড়িটি চুরি হয়েছে। সে নিকটস্থ থানায় যোগাযোগ করে। এদিকে, তার ম্যানেজার তাকে জানায়, গাড়িতে কিছু বেআইনি ও গোপন কাগজপত্র আছে। গাড়িটি পুলিশের হাতে পড়ার আগেই পুড়িয়ে দিতে রুহুল আমিন তার এক লোককে নির্দেশ দেয়। এরইমাঝে রুহুল আমিনের স্ত্রী অহনা জানায়, তাদের ছেলে সায়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সে খেলতে খেলতে গাড়ির ট্র্যাঙ্কে আটকা পড়েছিল। শুরু হয় অন্যরকম এক উত্তেজনা।

এই সিরিজে আরও অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার। এছাড়া চার চোরের চরিত্রে আছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, স্বগত ও উজ্জ্বল মাহমুদ।

সিরিজটি দেখা যাবে হইচই’য়ে। ওটিটি প্ল্যাটফর্মটির বাংলাদেশের প্রধান সাকিব আর. খান বলেন, এই ঈদে হইচই তার দর্শকদের জন্য অসাধারণ দুইটি কনটেন্ট রিলিজ করছে। যার একটি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত দৌড়। আশা করি, জনপ্রিয়তার দৌড়ে এটি সবাইকে ফেছনে ফেলবে।

আরও পড়ুন: লিবিয়ায় ২৪০ বাংলাদেশি আটক

এর আগে মোশাররফ করিম গেল বছর মহানগর ওয়েব সিরিজে কাজ করে হইচই ফেলে দিয়েছিলেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা