বিনোদন

আবারও একসঙ্গে তাহসান-মিম

সান নিউজ ডেস্ক: শোবিজ অঙ্গনের জনপ্রিয় দুই তারকা তাহসান ও বিদ্যা সিনহা মিম। আবারও একসঙ্গে নাটকে ফিরছেন তারা।

আরও পড়ুন: ৫৮ তে পা দিলেন মিস্টার পারফেকশনিস্ট

একসঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তাহসান ও মিম। বিজ্ঞাপনে মডেলও হয়েছেন তারা একসঙ্গে। রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে বসেছেন পাশাপাশি তারা। বছর দুই আগে তাহসানের গল্প ভাবনা নিয়ে ‘কানেকশন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনাও করেছিলেন মিম। তারা দুজন আবারও এক হচ্ছেন ঈদের নাটকে।

মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় সোমবার (১৪ মার্চ) থেকে তারা শুটিংয়ে অংশ নিচ্ছেন। এ নাটকের মাধ্যমে অনেক বছর পর ছোট পর্দায় ফিরছেন মিম। তবে শুটিং শুরু হলেও নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল।

তিনি বলেন, এবার ঈদে মিম কেবল আমাদের প্রতিষ্ঠানের নাটকে অভিনয়ের জন্য সম্মত হয়েছেন। আলফা আই প্রযোজিত একাধিক নাটকে দেখা যাবে মিমকে।

আরও পড়ুন: দেশে ফিরে গেলেন সানি লিওন

বিদ্যা সিনহা মিম বলেন, অনেক বছর পর নাটকে অভিনয় করব। ঈদের বিশেষ কাজ বলেই রাজি হয়েছি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনুরোধ করছে দুটি নাটকে অভিনয়ের জন্য। কিন্তু আমি দুটো কাজ করতে পারব কি না জানি না। তবে চেষ্টা করব।

মিম আরও জানিয়েছেন, ভালো প্রস্তাব পেলে বিশেষ দিবসের অল্পসংখ্যক নাটকে দেখা যেতে পারে তাকে।

প্রসঙ্গত, বিদ্যা সিনহা সাহা মীম (জন্ম: ১০ নভেম্বর ১৯৯২) হচ্ছেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা