তানজিন তিশা (ফাইল ফটো)
বিনোদন

বাবা হারালেন তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক: বাবা হারিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার বাবা আব্দুল কাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন অভিনেতা তৌসিফ মাহবুব।

তৌসিফ বলেন, তিশার বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার শারীরিক অবস্থা ভালো ছিল, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি মারা যান।

আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর নাটকে হিল্লোল

তিশার পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের গ্রামের বাড়ি শরীয়তপুরে রোববার বাদ জোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা