বিনোদন

এক সিনেমায় শাহরুখ, সালমান, হৃতিক

বিনোদন ডেস্ক: জনপ্রিয় প্রযোজক ও পরিচালক আদিত্য চোপড়ার একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের তিন সুপার স্টার শাহরুখ খান, সালমান খান ও হৃতিক রোশনকে।

যদিও প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস থেকে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, আদিত্য চোপড়া সিনেমার পর্দায় একটি স্পাই ইউনিভার্স তৈরি করতে চাচ্ছেন। ইতোমধ্যে তার প্রযোজিত তিনটি সিনেমায় আলাদাভাবে স্পাই হয়েছেন শাহরুখ, সালমান ও হৃতিক।

শাহরুখের নতুন সিনেমা পাঠান। সেখানেই তাকে স্পাইয়ের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে সালমান খানকে টাইগার সিরিজের দুটি সিনেমায় ইতোপূর্বে স্পাই চরিত্রে দেখা গেছে। এছাড়া হৃতিক রোশনও একই আঙ্গিকের চরিত্র ফুটিয়ে তুলেছেন ব্যাং ব্যাং সিনেমায়।

আরও পড়ুন: উশুতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের মর্জিনা

জানা যায়, শাহরুখ, সালমান ও হৃতিক তিনজনের কাছেই নাকি চিত্রনাট্য পাঠানো হয়েছে। যেহেতু পরস্পরের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে, ধারণা করা হচ্ছে- সিনেমাটি হাতছাড়া করবেন না কেউই।

আগামী বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে তিন সুপার স্টারের এ সিনেমা।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা