নিপুণ
বিনোদন

নিপুণের আপিলে আবারও ভোট গণনা চলছে

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিলে ফের ভোট গণনা চলছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে গিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ। প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেছেন তিনি। এ তথ্য জানিয়েছেন আপিল বিভাগের প্রধান সোহানুর রহমান সোহান।

এ ব্যাপারে তিনি বলেন, চিত্রনায়িকা নিপুণ পাঁচ হাজার টাকা জমা দিয়ে আপিল বিভাগের কাছে আবেদন করেছেন। আপিল বিভাগ পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করছে। পুনরায় ভোট গণনা শেষে খুব দ্রুতই ফলাফল জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চন-জায়েদকে মিশার অভিনন্দন

এর আগে নিপুণ জানিয়েছিলেন, ভোটের হিসেবে গড়মিল রয়েছে। নির্বাচন চলাকালীনও বেশ কিছু অভিযোগ আমি করেছি। সবমিলে ফলাফলে সন্তুষ্ট নই। কারচুপির আশঙ্কা করছি। তাই কমিশন বরাবর আপিল করেছি।

ভোট চলাকালীনও নির্বাচনের দিন জায়েদ খানের বিরুদ্ধে চাদরের নিচ দিয়ে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলেন নিপুণ।

এ ব্যাপারে সভপাতি পদে বিজয়ী ইলিয়াস কাঞ্চন শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, দুপুর ১টার মধ্যে আপিল করার কথা ছিল। আপিল করা হয়েছে। ২৬ টি ব্যালট বাতিল হয়েছে বলে জানা গেছে। তা কি সঠিকভাবে হয়েছে কি না তা জানতে আপিল করা হয়েছে। এটা কিভাবে হয়েছে তা যাচাই বাছাই করার জন্য আপিল করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন।

নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট, অন্যদিকে নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে নিপুনের ২৬টি ভোট বাতিল হয়েছে।

আরও পড়ুন: মিশা ভাইকে ভীষণ মিস করছি

২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চলচ্চিত্রশিল্পী সমিতির ৪৪ অভিনয়শিল্পী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪২৮ জন ভোটার ২২ জনকে প্রার্থীকে বেছে নিয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করেন। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার নির্বাচন করেন।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। এবার সমিতির ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫টি ভোট বৈধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা