বিনোদন

তৌসিফের কান মলে দিলেন মৌসুমী

বিনোদন প্রতিবেদক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ। নাটকে সিনিয়র অনেক অভিনেত্রীর বিপরীতে অভিনয় করার অভিজ্ঞতা তার ঝুলিতে। সাম্প্রতিক সময়ে যুক্ত হলো আরও দারুণ এক অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতায় শিহরিত হচ্ছেন তৌসিফ। জানালেন বিষয়টি তাকে মুগ্ধ করেছে।

বিষয়টি হচ্ছে সম্প্রতি ঢাকাই ছবির প্রিয়দর্শিনী মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। তবে কোনো সিনেমায় নয় নাটকে। যে নাটকে ভাই-বোনের চরিত্রে দেখা যাবে তাদের। মৌসুমীর সঙ্গে অভিনয় করার সুযোগ নিজের অন্যতম পাওয়া হিসেবেই মনে করছেন তৌসিফ। সেই সঙ্গে মুগ্ধ হয়েছেন এতো বড় মাপের একজন অভিনত্রী হয়ে সাধারণভাবে মিশে যাওয়াতেও।

বুধবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌসুমী তাকে কান মলে দিচ্ছেন এমন একটি ছবি শেয়ার করেছেন। ছবিটির ক্যাপশনে প্রকাশ করেছেন মৌসুমীর প্রতি মুগ্ধতা।

তৌসিফ লিখেছেন, স্বপ্নেও কোনোদিন ভাবিনি উনি একদিন আমার কান মলে দিবে! অসাধারণ একজন অভিনেত্রী হয়েও অসম্ভব রকমের একজন সাধারণ মনের মানুষ আমাদের মৌসুমী আপু।

যে নাটকটিতে মৌসুমীর ছোট ভাই হিসেবে অভিনয় করেছেন তৌসিফ সে নাটকটির নাম ‘রক্ত’। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন আলম মনজুর। গেলো ৪ ও ৫ সেপ্টেম্বর উত্তরায় শুটিং হয় নাটকটির।

শুটিং শেষে মৌসুমীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তৌসিফ বলেন, যার অভিনয় দেখে আমি বড় হয়েছি তার সঙ্গে কাজ করলাম। এটা অবশ্যই আমার ক্যারিয়ারের বড় অর্জন। ছোট বেলা থেকেই মৌসুমী আপু আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী। তার সঙ্গে স্ক্রিণ শেয়ার করবো এটা কখনও চিন্তাও করিনি। সেটাই আজ বাস্তব হলো।

একসঙ্গে কাজ না হলেও মৌসুমী তাকে চিনতেন বলে জানালেন তৌসিফ। বিভিন্ন সময়ে তৌসিফ অভিনীত নাটকও দেখেন বলে শুটিংয়ের সময় তৌসিফকে জানিয়েছেন মৌসুমী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা