প্রসেনজিৎ ও দেব
বিনোদন

এক সিনেমায় প্রসেনজিৎ ও দেব

বিনোদন ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন, শুভ মহালয়া। এ মহালয়ার দিন সবচেয়ে বড় চমক এলো ওপার বাংলার সিনেমা ইন্ডাস্ট্রির জন্য! দেবীপক্ষের সূচনায় প্রযোজক দেব ঘোষণা করলেন তার নতুন ছবি।

নাম ‘কাছের মানুষ’। সেখানে অভিনয় করবেন বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দেব নিজেও। এর মধ্য দিয়ে এই প্রথমবার কোনো সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই তারকা।

এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই টলি সুপারস্টার, তবে সেটা ছিল মাল্টিস্টারার ছবি। কিন্তু পরিচালক পথিকৃৎ বসুর ‘কাছের মানুষ’-এর কেন্দ্রবিন্দুতেই দেব-প্রসেনজিৎ।

প্রযোজক দেবের ছবিতে আগেও কাজ করেছেন বুম্বাদা, তবে সেটা নিছকই অতিথি শিল্পীর ভূমিকায়। ‘ককপিট’ ছবিতে দেবের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু একসঙ্গে দেব-প্রসেনজিৎ জুটির ম্যাজিক দেখবার সুযোগ পায়নি দর্শকরা। সেই আশা পূর্ণ হতে চলেছে ‘কাছের মানুষ’-এর সৌজন্যে।

মহালয়ার দিন প্রকাশ্যে এল এই ছবির মোশন পোস্টার। সেখানে রেললাইনের উপর বসে থাকতে দেখা গেল দেব ও প্রসেনজিৎ-কে। দুজনকেই ঘিরে রয়েছে গভীর ভাবনা। উলটো দিক থেকে ছুটে আসছে ট্রেন, অথচ সেইদিকে ভ্রূক্ষেপ নেই কারো।

এই ছবিতে দেব আর বুম্বাদা ছাড়াও থাকছেন ইশা সাহা। জানা গেছে চলতি বছরের শেষদিকেই ‘কাছের মানুষ’-এর শুটিং শুরু হবে।

আগামী বছর গ্রীষ্মে এই ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে দেবের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা