সংগৃহীত ছবি
বিনোদন

নতুন রূপে দেব

বিনোদন ডেস্ক: দুই বছর আগে মুক্তি পায় ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ও দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’। তার পরেই সুপারস্টারকে নিয়ে ‘রঘু ডাকাত’ ছবিটির কথা ঘোষণা করেছিলেন পরিচালক। ছবিতে রঘু ডাকাত চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। কিন্তু বিভিন্ন সময়ে এই ছবির কাজ পিছিয়েছে।

আরও পড়ুন : মারা গেলেন ভোজপুরি অভিনেতা

কিন্তু এখন শোনা যাচ্ছে, পরিচালক এবং তার টিম এই ছবির প্রাথমিক চিত্রনাট্যের কাজ সম্পূর্ণ করেছেন। সম্প্রতি প্রযোজনা সংস্থার সঙ্গে তার মিটিংও হয়েছে। এই ছবির শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে।

এর আগে ধ্রুব একাধিক বার বলেছেন, ছবির বাজেটের কথা ভেবেই তিনি সময় নিয়ে কাজ শুরু করতে চান। এই ছবি নিয়ে পরিচালক জানিয়েছেন, ‘রঘু ডাকাত’র থেকে বড় ছবি আর কী হতে পারে! সেই জন্যেই তো ছবিটার প্রস্তুতিতে এতটা সময় নিচ্ছি।’

আরও পড়ুন : ট্রাক নিয়ে লড়বেন মাহি

জানা যায়, সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী বছর এপ্রিল থেকে শুরু হতে পারে ছবির শুটিং। কারণ, আগামী মাস থেকে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবির শুটিং। এই ছবিতেও মুখ্যচরিত্রে রয়েছেন দেব এবং রুক্মিণী মৈত্র। সৃজিতের ছবির শুটিং শেষ করে তার পরেই নাকি দেব ‘রঘু ডাকাত’র শুটিং শুরু করবেন।

এখানে অন্য একটি সম্ভাবনাও জোরালো হচ্ছে, দেব-রুক্মিণীকে নিয়ে সৃজিতের ছবিটি যে আগামী বছর পূজায় আসছে, তা আগেই ঘোষণা করা হয়েছে।আর অপর দিকে, ‘কাবুলিওয়ালা’র পর এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা এসভিএফ-এর হাতে সব থেকে বড় ছবি ‘রঘু ডাকাত’। এজন্য ছবিটি পূজায় মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু দেব নিজে কি একই সময়ে দুটি ছবি আনতে চাইবেন? নিশ্চয়ই নয়। সে ক্ষেত্রে কোন ছবিটি কবে মুক্তি পাবে, তা নিয়ে কৌতূহল এখন থেকেই তৈরি হয়েছে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা