সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত
বিনোদন

নোবেলের বিবাহ বিচ্ছেদ

বিনোদন ডেস্ক: এর আগেও নানা কারণে আলোচনা-সমালোচনায় এসেছেন তিনি। ইতিবাচক হোক বা নেতিবাচক, সবসময়ই আলোচনায় থাকতে পছন্দ করেন। বলছি সারেগামাপাখ্যাত তরুণ সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের কথা। নোবেলকে নিয়ে নতুন খবর হলো, তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। এক ফেসবুক পোস্টে এমনটাই দাবি করেছেন তিনি নিজেই।

নোবেল নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন 'ডিভোর্সড'। তবে নোবেলের নানা ধরনের বিতর্কিত আচরণের কারণে নেটিজেনরা খবরটি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন।

এনিয়ে সত্যতা যাচাইয়ের জন্য নোবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বেশ কয়েক মাস ধরে স্ত্রী মেহরুবা সালসাবিলের সঙ্গে আলাদা থাকছিলেন নোবেল। কয়েক মাস আগে সন্তানের বাবা হচ্ছেন এমন ঘোষণা দেওয়ার পর স্ত্রী সালসাবিল বিষয়টি মিথ্যা বললে আরেক দফা বিতর্কিত হন তিনি।

সালসাবিল বলেন, নোবেলের সঙ্গে সংসার করা সম্ভব না। তাই তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। এখন যদি সে সিগনেচার করে দেয় তাহলে ডিভোর্স হয়ে যাবে। আর সিগনেচার না করলে তিনমাস পর অটোমেটিক ডিভোর্স কার্যকর হবে।

তিনি বলেন, নোবেল মানসিক অসুস্থ। সে মাদক এবং নারীতে আসক্ত। বিভিন্ন সময় আমাকে নির্যাতন করেছে। এসব কারণে ওর সাথে সংসার করা সম্ভব না। তাই ডিভোর্স লেটার (তালাক নোটিশ) পাঠিয়েছি।

গেল আগস্টেও বান্দরবানে ঘুরতে গিয়ে হোটেলে ঝামেলা পাকান নোবেল। সে সময় সালসাবিল ছাড়া অন্য এক নারীর সঙ্গে ছবি দিলে নোবেলের সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিলেন সালসাবিল।

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল। এরপর থেকে নিকেতনের একটি ফ্ল্যাটে থাকতেন তারা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা