বিনোদন

বিচ্ছেদই শেষ কথা নয়

বিনোদন ডেস্ক: বেশ কয়েকবার তারিখ পেছানোর পর অবশেষে বের হয়েছে মার্কিন র‍্যাপার কেনি ওয়েস্টের নতুন অ্যালবাম ‘ডন্ডা’। এই অ্যালবামেরই প্রচারণার অংশ হিসেবে বেশ কয়েকটি পারফরম্যান্সভিত্তিক কনসার্ট বা লিসেনিং পার্টির আয়োজন করেছিলেন কেনি। -সূত্র: ইয়াহু নিউজ

সর্বশেষ গত বৃহস্পতিবার শিকাগোর শোলজার ফিল্ড স্টেডিয়ামে ছিল একটি কনসার্ট। সেখানে উপস্থিত ছিলেন ৪০ হাজার ভক্ত। কনসার্টে পরিবেশনার অংশ হিসেবে তৈরি করা হয় কেনির শৈশবের বাড়ির মতো একটি বাড়ি।

সেদিনের শেষ গান ‘নো চাইল্ড লেফ্ট বিহাইন্ড’–এ বিয়ের সাদা গাউন পরে কেনির সামনে এসে দাঁড়ান বিচ্ছেদপ্রত্যাশী স্ত্রী কিম কার্ডাশিয়ান। গত ফেব্রুয়ারি মাসে বিচ্ছেদের আবেদন জানানো এই দম্পতিকে এভাবে মঞ্চে দেখে অবাক হয়ে যান ভক্তরা। তাঁদের অনেকেরই মনে হতে থাকে, তাঁদের বিয়েটা হয়তো ভাঙছে না। কনসার্টের মাধ্যমে নিজেদের সম্পর্কটাকেই হয়তো ঝালিয়ে নিচ্ছেন এই দুই মার্কিন তারকা।

বিশ্বের বেশ কয়েকটি সংবাদ পোর্টাল অবশ্য তাঁদের সেই আশায় পানি ঢেলে দিয়েছে। জানিয়েছে, তাঁদের এক হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। অন্য একটি সূত্র জানাচ্ছে, কেনির পরিবেশনা-মঞ্চে বিয়ের যে ঘটনা দেখানো হয়েছে, সেটার সঙ্গে কেনি-কার্ডাশিয়ানের বাস্তব জীবনের কোনো মিল নেই।

এটা কেবলই একটি নাটক। এ পরিবেশনায় তুলে ধরা হয়েছে কেনির জীবনেরই নানা ঘটনা। তাঁদের ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘বিয়ের ওই পোশাক তাঁদের সম্পর্ক ও গানটির ক্ষেত্রে একটি প্রতীক মাত্র, সম্পর্ক উন্নয়নের গল্প নয়। পরস্পরের প্রতি কিঞ্চিৎ ভালোবাসা তাঁদের এখনো আছে বটে, কিন্তু সেটা পুনরায় সংসার করার মতো নয়।’

তবে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, তাতে কী? কার্ডাশিয়ানের চার সন্তানের বাবা হিসেবে তাঁর কাছ থেকে সব রকম সাহায্য–সহযোগিতা পাবেন কেনি। এমনকি বিচ্ছেদের পরও নিজের নাম থেকে ওয়েস্ট বাদ দেবেন না বলে জানিয়েছেন কিম। পারফরম্যান্সের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কিম কার্ডাশিয়ান।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা