বিনোদন

ওমর সানীর মন্তব্যে তোলপাড়

বিনোদন ডেস্ক: ঢাকা ও কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান সম্প্রতি নিজের ফেসবুকে পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ইংরেজিতে উক্তি করেন।

পরে মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য করেন নায়ক ওমর সানী। তিনি মন্তব্য করেছেন, ‘লেখা তো তোর না, কে লিখেছে, ভাই ভালো থাকিস।’

এমন মন্তব্যের রেশ ধরে রোববার (২৯ আগস্ট) সকাল থেকেই চলছে নেট দুনিয়ায় তোলপাড়। শাকিব খানের ভক্তরা ভাবছেন ওমর সানী কটাক্ষ করেছেন তাদের প্রিয় শাকিবকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ট্রলও করা হচ্ছে।

ওমর সানীর কমেন্টের নিচেই সাধারণ দর্শকদের কয়েকশত প্রতিক্রিয়া পড়েছে। যার বেশিরভাগই মন্তব্যে ওমর সানীকে তুলোধুনো করেছে শাকিব ভক্তদল। তবে এ ব্যাপারে শাকিব নীরব রয়েছেন। কোনো রিপ্লাইও দেননি তিনি।

তবে ওমর সানী বলেন, আসলে শাকিব তো আমার ছোট ভাই। ওর সঙ্গে আমার যে সম্পর্ক, সেটার রেশ ধরেই কথাটা বলেছি। আমি ওকে অনেক পছন্দ করি, ছোট ভাই হিসেবে মজা করেই এটা বলেছি। এটা নিয়ে সমালোচনার কী হলো, আমি বুঝলাম না!

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা