বিনোদন

সংগীতশিল্পী অমিকে বিয়ে করছেন নায়িকা আঁচল

বিনোদন ডেস্ক: প্রেম করছেন সুদর্শনা নায়িকা আঁচল। গুছিয়ে নিচ্ছেন বিয়ের প্রস্তুতিও। আগামী বছরই মালাবদল করবেন তিনি। গণমাধ্যমের কাছে খবরটি তিনি নিজেই স্বীকার করেছেন।

আঁচল জানান, গায়ক সৈয়দ অমির সঙ্গে বেশ কিছু দিন ধরে মনের লেনাদেনা চলছে তার। তবে এখনও বিয়ে করেননি। সব কিছু ঠিক থাকলে আগামী বছর সবাইকে জানিয়েই বিয়ের পর্বটা সারতে চান তারা।

বিষয়টি নিয়ে গণমাধ্যমকে থেকে যোগাযোগ করা হয় সংগীতশিল্পী অমির সঙ্গে। তিনিও প্রেম-বিয়ের কথা স্বীকার করেছেন। অমি বলেন, “গত বছর ‘ও জান রে’ শিরোনামে একটা গান করেছিলাম আমি। সে গানে মডেল হয়েছিল আঁচল। ওই কাজের সূত্রেই আমাদের ভালোলাগা ও ভালোবাসার শুরু। আসলে আঁচলকে বাইরে থেকে সবাই যেমনটা দেখেন, ও তেমন নয়। বাস্তবে ও খুব সহজ এবং সংসারী একটা মেয়ে। দুই পরিবারের সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’’

কবে নাগাদ বিয়ে হবে, সেই দিন-ক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানালেন অমি। তার ভাষ্য, ‘আমার পরিবার আঁচলকে খুবই পছন্দ করে। ও নিজেও এই পরিবারকে আপন করে নিয়েছে। আমার মা যখন অসুস্থ ছিলেন, তখন আঁচল অনেক সেবা করেছিল। সংসার জীবন নিয়ে ও খুব যত্নবান। করোনা পরিস্থিতির স্বাভাবিক হলে আগামী বছরই আমরা বিয়ে করব।’

বিয়ের পাশাপাশি হজ করার পরিকল্পনাও করছেন অমি ও আঁচল। এরপর তারা দু’জনেই শোবিজের কাজ কমিয়ে দেবেন। অমি মাঝেমধ্যে গান করবেন। আর আঁচল কেবল সেসব গানের ভিডিওতে কাজ করবেন। এর বাইরে কোনো সিনেমা বা নাটকে দেখা যাবে না এই নায়িকাকে।

উল্লেখ্য, আঁচলের সিনে ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি আলোচনায় আসেন ‘জটিল প্রেম’ সিনেমা দিয়ে। তবে দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসিত হন ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমায় অভিনয় করে।

বর্তমানে আঁচলের হাতে রয়েছে ‘ঘর ভাঙা সংসার’ নামের একটি সিনেমা। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এতে ডিপজলের বিপরীতে দেখা যাবে তাকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা