বিনোদন

ভুলের কারণে অঝোরে কেঁদেছিলেন

বিনোদন ডেস্ক: বলিউডের প্রথম সারির নায়িকা হওয়ার জন্য লড়াই করছেন। কৃতি শ্যানন তখন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। ভালো উচ্চতার সুবাদে মডেলিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। সময় কাটানোর জন্য সাত-পাঁচ না ভেবেই রাজি হয়ে যান কাজটি করতে। কিন্তু এই সিদ্ধান্তের জন্য পরে পস্তাতে হয় তাকে।

একদিন র‍্যাম্প ওয়াকের মহড়ার সময় ভুল করে ফেলেন কৃতি। কোরিওগ্রাফার যা শিখিয়েছিলেন, তা না করায় তিরস্কৃত হতে হয় তাকে।

এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘কোরিওগ্রাফার প্রায় ২০ জন মডেলের সামনে আমাকে বকেছিলেন। আর আমাকে কেউ বকলেই আমি কাঁদতে শুরু করে দিই।’

অনেক বছর আগেই সেই কথা এখনও স্পষ্ট মনে আছে কৃতির। বলেন, ‘সেদিন আমি ফেরার সময় অটোতে বসেই কাঁদতে শুরু করেছিলাম। বাড়ি গিয়েও মায়ের সামনে কেঁদেছিলাম।’

মেয়েকে ভেঙে পড়তে দেখে মা তাকে মানসিকভাবে দৃঢ় এবং আত্মবিশ্বাসী হওয়ার উপদেশ দিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে মায়ের উপদেশ মেনেই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন কৃতি। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। র‍্যাম্প থেকে সোজা বড় পর্দায় নাম লেখান তিনি। ধীরে ধীরে হয়ে ওঠেন বলিউডের জনপ্রিয় তারকা।

সূত্র : আনন্দবাজার

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা