বিনোদন

দেবকে ‘মৃত’ ভেবে নেয়া হয়েছিল শ্মশানে

বিনোদন ডেস্ক: ছবির জন্য অনেক সময় পর্দায় মারা যাওয়ার অভিনয় করলেও বাস্তবে টালিউল তারকা ও তৃণমূলের সংসদ সদস্য দীপক অধিকারী দেবকে ছোটবেলায় মৃত ভেবে শ্মশানে ফেলে দিয়েছিল গ্রামবাসী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি টক শো’তে এসে এমনটাই জানালেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা। সেই টক শো’তে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় দেবের সঙ্গে রুক্মিণী মৈত্র ছিলেন। পুরো ঘটনা শুনে শিউরে ওঠেন তিনি।

দেব জানান, তখন তিনি খুবই ছোট। গাজনের মেলা দেখতে মুম্বাই থেকে মামার বাড়ি যান। সবার সঙ্গে হই হই করতে করতেই গ্রামের মেলায় ঢোকেন। সেখানেই সম্ভবত কেউ কিছু খাইয়ে দিয়েছিল তাকে। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান তিনি। টানা একটি দিন জ্ঞান ফেরেনি তার! এদিকে গ্রামবাসী ভেবেছিলেন, তিনি মৃত। নির্দিষ্ট সময়ের পরে তাকে দাহ করতে নিয়ে যান শ্মশানে। এ দিকে শ্মশানে ফেলে রেখে যাওয়ার এক দিন পরে জ্ঞান ফেরে দেবের। সারা রাত খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পান দিদা, মামারা।

অভিনেতা জানান, নিখোঁজ হতেই তার নানা তাকে হন্যে হয়ে খুঁজছেন। আর কাঁদছেন, কী জবাব দেবেন মেয়ে-জামাইকে। এদিকে শ্মশানে ফেলে রেখে যাওয়ার একদিন পরে জ্ঞান ফেরে দেবের। সারারাত খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পান নানা-মামারা।

অনুষ্ঠানে দেব আরও জানান, দিদা সেই সময় মানত করেছিলেন, দেবকে খুঁজে পেলে বড় হওয়ার পর তিনি দেবকে দিয়ে গাজনের সন্ন্যাস পালন করাবেন। দিদার মানত রাখতে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আবার গ্রামে ফিরেছিলেন দেব।

দেব আরও জানান, সেই সময় তার জন্য মানত করেছিলেন তার নানা, নাতিকে খুঁজে পেলে বড় হওয়ার পর তিনি তাকে দিয়ে গাজনের সন্ন্যাস পালন করাবেন। নানার মানত রাখতে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আবার গ্রামে যান দেব। এক সপ্তাহের জন্য তিনি হয়েছিলেন গাজনের সন্ন্যাসী। অন্যান্য সন্ন্যাসীদের মতো তখন তিনিও মন্দিরে থাকতেন। পালন করতে সন্ন্যাসীদের সব আচার।

প্রসঙ্গত, আজ রবিবার (২২ আগস্ট) মুক্তি পেয়েছে দেবের নতুন সিনেমা ‘কিশমিশ’। নবীন পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের এই সিনেমায় রুক্মিণী মৈত্রকে দেবের বিপরীতে দেখা যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা