বিনোদন

বাবার জন্মদিনে আবেগঘন শ্রেয়া 

বিনোদন ডেস্ক : গায়িকা শ্রেয়া ঘোষালের জীবনে বিশেষ দিন। রবিবার তাঁর বাবার জন্মদিন। মা শর্মিষ্ঠা ঘোষালকে সঙ্গে নিয়ে বাবা বিশ্বজিৎ ঘোষালের জন্মদিন পালন করলেন তিনি। সেই ভিডিও নেটমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রেয়া।

মে মাসে পুত্র সন্তানের মা হয়েছেন শ্রেয়া। ছেলের নাম রেখেছেন দেবযান। গায়িকা নিজেই ইনস্টাগ্রামের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সুখবর। দাদুর জন্মদিন উদ্‌যাপন করেছে দেবযান। মায়ের কোলে চেপেই সবটা দেখে সে।

শ্রেয়ার বাবা কেক কাটলেন। কাছের মানুষদের সঙ্গে ছবি তুললেন। টুকরো টুকরো এমনই কিছু মুহূর্ত ভেসে উঠল তাঁর ভিডিয়োয়। সেটি পোস্ট করে বিবরণীতে শ্রেয়া লিখেছেন, ‘প্রিয় বাবাকে শুভ জন্মদিন। আমি তোমার সন্তান, তোমার হৃদয়, তোমার ছাত্রী এবং তুমি আমার ভগবান। দাদু হওয়ার পর এটা তোমার প্রথম জন্মদিন। এই জন্মদিনটা নিশ্চয়ই তোমার কাছে খুব বিশেষ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা