বিনোদন

সরকারের আর্থিক সহায়তা পাচ্ছেন দেশের ৫ হাজার শিল্পী

বিনোদন ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে দেশের প্রায় সব ধরণের কাজ। এতে করে বিপদে পড়েছে দেশের বিভিন্ন পেশার মানুষ। শিল্পজগতের মানুষও এর বাইরে নয়।

দেশব্যাপী চলমান লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়া প্রায় পাঁচ হাজার অসচ্ছল শিল্পী ও সংস্কৃতি সেবীদের এককালীন আর্থিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১৩ মে) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসন এবং জেলা কালচারাল অফিসারের সহযোগিতায় মাঠ পর্যায় থেকে এবং ঢাকা মহানগর এলাকার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে শিল্পী ও সংস্কৃতি সেবীদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা