বিনোদন

ইরফানের স্মৃতিতে বদলে গেল গ্রামের নাম

বিনোদন ডেস্ক:

ভারত মহারাষ্ট্রের লগতপুরী গ্রামে নায়ক ইরফান খান কোন পর্দার হিরো নন, তিনি হলেন সেখানকার মানুষের কাছে রিয়্যাল লাইফ হিরো।

লগতপুরী গ্রামের শতাধিক ছাত্রছাত্রীর পরিবারই কৃতজ্ঞ ইরফানের কাছে। বহু বহু গরিব পরিবারকে নানাভাবে উপকার করেছেন তিনি। দরিদ্র শিক্ষার্থীদের দিকে নিরবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। তার এই অবদানের কথা মাথায় রেখে নিজেদের গ্রামের নাম বদলে দিলো গ্রামবাসী।

জানা যায়, ইরফানের স্মৃতিতে লগতপুরী গ্রামের নাম হতে চলেছে ‘হিরো-চি-ওয়াদি’। মারাঠি ভাষায় ‘হিরো-চি-ওয়াদি’ মানে হিরোর প্রতিবেশী।

গ্রামটির এক নেতা জানান, ‘যখনই প্রয়োজন হয়েছে, ইরফান ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। স্কুলের পরিকাঠামোর উন্নতিতে সাহায্য করেছেন। শিক্ষার্থীদের বই কিনে দিয়েছেন। তিনি আমাদের অভিভাবকের মতো। তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমরা আজীবনের মতো গ্রামের নাম বদলে দিয়ে।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা