বিনোদন

সানিকে পেছনে ফেলে শীর্ষে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক:

এতদিন গুগলে সার্চ করে সানি লিওনকে বেশি খোঁজা হলেও তাতে হানা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, চলতি বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত ভারতে গুগল সার্চে শীর্ষস্থানে আছেন প্রিয়াঙ্কা।

পরিসংখ্যানে দেখা গেছে, এ সময়ে প্রিয়াঙ্কাকে সার্চ করা হয়েছে ৩৯ লাখ বার। যা এর আগে কোনো ভারতীয়ের ক্ষেত্রে হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ'র প্রতিবেদনে বলা হয়, প্রিয়াঙ্কার পর জায়গা করেছেন সানি লিওন। তাকে ৩১ লাখ বার সার্চ করা হয়েছে। তৃতীয় স্থানে আছেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনার নাম লিখে খোঁজা হয়েছে ১৯ লাখ বার।

এদের আশেপাশে না থাকলেও ভারতীয় পুরুষ তারকাদের মধ্যে বেশি সার্চ করা দুইজন সালমান খান ও বিরাট কোহলি'কে। গত চার মাসে সালমান খানকে ২১ লাখ বার এবং বিরাট কোহলিকে ২০ লাখ বার সার্চ করা হয়েছে। হৃতিক রোশনকে সার্চ করা হয়েছে ১৩ লাখ বার।

গুগল সার্চে শীর্ষে থাকা ১০ ভারতীয় নারীর মধ্যে আছেন, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, দিশা পাটানী, সারা আলী খান, কারিনা কাপুর খান, শ্রদ্ধা কাপুর ও রাশমিকা মাদান। শীর্ষে থাকা পুরুষ তারকাদের মধ্যে আছেন রোহিত শর্মা, আল্লু অর্জুন, শাহরুখ খান, টাইগার শ্রফ, বিজয় দেবেরাকোন্ডা, এমএস ধোনি ও মহেশ বাবু।

কারিনা কাপুরের চেয়ে এগিয়ে আছেন সাইফ কন্যা সারা। অন্যদিকে শাহরুখকে পেছনে ফেলেছেন আল্লু অর্জুন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা